নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

আদিবাসী সাহিত্যের দিগবলয়

বিষয় :
পৃষ্ঠা : 223
সংস্করণ : 1st Published, 2025

আদিবাসী বিষয়ে বাঙালি সমাজে একটা মিথ প্রচলিত আছে: ওরা খুব সহজ ও সরল। মানে অকপট। এই সারল্যের ভেতরেই কিন্তু রয়েছে সততার স্বচ্ছ ভুবন। যা এখন দুর্লভ মণির মতো আরাধ্য বিষয়। কেননা তা না-হলে সভ্যতার মিনারটা পূর্ণ আকার পায় না। সীমিত চাহিদায় অরণ্য ও পাহাড়ের নিবিড় নিলয়ে জীবনযাপনের সূত্রে তাদের মধ্যে এ গুণের বিকাশ ঘটেছে নিরবচ্ছিন্নভাবে। তারা খাপ খাওয়াতে পারে না বলে সমভূমির মানুষের সঙ্গে খুব একটা মেশে না। ফলে সমকালীন বাঙালি সমাজ ও রাষ্ট্রবিষয়ে অনেক ধ্যান-ধারণা থেকে ওদের বেশির ভাগের কিছুটা বিযুক্তি রয়েছে। তবে সেই বৃত্তাবদ্ধতা ভেঙে সজাগ হয়ে বেরিয়ে আসছে আদিবাসী জাতিগোষ্ঠীর নতুন প্রজন্ম।

বাংলাদেশের তিন পার্বত্য জেলা ও সমতলের আদিবাসীরা প্রায় ৩০টির মতো ভাষায় কথা বলে। তাদের নৈমিত্তিক জীবনযাপনের সঙ্গে ভাষাগুলোর রয়েছে মরমের যোগ। আছে অনেক ভাষার বর্ণমালা ও চিন্ময় সাংস্কৃতিক ঐতিহ্য।

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবনধারা, সংস্কৃতি, ভাষা ও তাদের সাহিত্যকর্ম নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, ভেবেছেন ও তা সুধীমহলে তুলে ধরছেন কবি হাফিজ রশিদ খান। সেখানকার মাটি ও মানুষের সাথে তাঁর হৃদয় ও চেতনা যেন মিলেমিশে একাকার। তাঁর দীর্ঘদিনের পর্যবেক্ষণ, অনুসন্ধান ও বুদ্ধিবৃত্তির সমন্বিত রূপ এ গ্রন্থ।

পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মন ও মেজাজ, সৃজন ও স্বপন, আনন্দ ও বিষাদের এ যেন এক কোষগ্রন্থ।

Original price was: 400.00৳ .Current price is: 329.00৳ .

18%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top