
আত্মোন্নয়নে আধ্যাত্মিকতা
জগতের মানুষ আমরা প্রত্যেকেই কমবেশি দুঃখ-কষ্ট বেদনা-বঞ্চনা ও নানাবিধ জটিলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করি। এই অবস্থায় নিজেকে যথাসম্ভব শান্ত,স্থির ও মানসিকভাবে শক্ত রাখার উপায় হিসেবে আমরা আত্মোন্নয়নের সাধনা করতে পারি। আত্মোন্নয়নের শিক্ষা আমাদের পার্থিব ও আধ্যাত্মিক জীবনের নানা সমস্যা-সংকট মোকাবেলার সামর্থ্য তৈরি করে। মানুষের জাগতিক উন্নতির পাশাপাশি যদি আত্মিক উন্নয়ন না ঘটে,তবে বর্তমান বিশ্ববাস্তবতায় জীবনকে সুন্দরভাবে বয়ে বেড়ানো তার পক্ষে সত্যিই খুব কঠিন হয়ে পড়ে। মানুষের চিন্তার জগৎ ও পরিচিত পরিম-লের মধ্যে সংগতি এবং সমন্বয় সাধনের জন্যও আধ্যাত্মিক চেতনায় উদ্বুদ্ধ হওয়া জরুরি। আমাদের জীবন ছোট হলেও এই ছোট্ট জীবনটাকে সার্থক বা তাৎপর্যময় করে তোলার উপায় হলো স্রষ্টা ও সৃষ্টির সঙ্গে আপন সম্পর্কের সূত্রটি আবিষ্কার এবং সেই উপলব্ধির আলোকে নিজের জীবনকে পরিচালিত করা। আশা করা যায় এই বইটি পাঠককে সেই আত্মআবিষ্কার ও আত্মোপলব্ধিতে সাহায্য করবে।
200.00৳ Original price was: 200.00৳ .166.00৳ Current price is: 166.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই