
আগুনি কমল
‘আগুনি কমল’ বইয়ের ভূমিকা: কমল ওরফে ‘আগুনী কমল’ । সাতাশ কিংবা আটাশ বছর বয়সের এক যুবক। লিকলিকে হালকা দেহের গড়ন। চাপাভাঙা আর সব সময় মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি থাকে। দেখতে মােটামুটি সুদর্শন। সে পাগল নয়, আধাপাগলও নয়, আবার পুরােপুরি সুস্থও নয়। সে সামাজিক নয়, আবার অসামাজিকও নয়। সে শিক্ষিত নয়, তবে তার মধ্যে অবাক করা জ্ঞান । তার জ্ঞানী কথাবার্তা শুনে মানুষ খুবই অবাক হয়। কথাবার্তা শুনলে সে যে অশিক্ষিত তা বােঝা যায় না। মাঝেমধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেওয়া তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। মানুষ তাকে নিয়ে ভেবে কোনাে কূলকিনারা পায় না । ফেনী জেলার হরিপুর গ্রামের বাসিন্দা সে। আমি এই লেখনীতে তার ঘটানাে অনেক মজার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরেছি। আমার এই প্রয়াস যদি পাঠকের মনে সামান্যতমও ছাপ ফেলতে পারে, তবে সামনে ‘আগুনী কমল’কে নিয়ে আরাে এগিয়ে যাব ইনশাআল্লাহ! কারাে সঙ্গে যদি এ উপন্যাসের কাহিনী বা। অন্য কোনাে কিছু মিলে যায়, তাহলে এটা কাকতালীয় ঘটনামাত্ৰ-কাজী সুলতানুল আরেফিন।
100.00৳ Original price was: 100.00৳ .65.00৳ Current price is: 65.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই



