আকাবির ও আসলাফের ভাষ্যে নবীন আলেমের ক্যারিয়ার ভাবনা
প্রতিবছর হাজার হাজার ছেলে-মেয়ে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। মাদরাসা থেকে শিক্ষা সম্পন্ন করে ফারেগ হন। এঁদের অধিকাংশই সে অর্থে জানেন না— ফারেগ হয়ে কী করবেন? আগামী বছর তাঁর কী করা উচিত? সামনের দিনগুলোতে তাঁর করণীয় কী? আগত ভবিষ্যৎ জীবনে তাঁর কোন পথে হাঁটা উচিত? কোন ময়দানে থিতু হওয়া সময়ের দাবি?তিনি কী ধরনের স্বপ্ন দেখবেন? কোন স্বপ্ন সাধনে পা পা এগিয়ে যাবেন? কীভাবে জীবন যুদ্ধে জয়ী হবেন? কোন উপায়ে সফল, উজ্জ্বল, নান্দনিক ক্যারিয়ার গড়ে তুলবেন?তিনি কি আরও পড়াশোনা করবেন? দেশের মাটিতে করবেন? না, বিদেশে? কোন প্রতিষ্ঠানে? কী পড়বেন? কতদিনই বা পড়বেন?নাকি পড়াশোনা চুকিয়ে শিক্ষকতার ময়দানে পা বাড়াবেন? মসজিদ-মাদরাসার খেদমতে আত্মনিয়োগ করবেন? খেতাবতি বা ওয়াজ-নসিহতের ময়দানে নেমে পড়বেন? না, দাওয়াত ও তাবলিগের জন্যে ‘সালে’ বেরিয়ে পড়বেন? না, আপাতত একটা চিল্লা দিয়ে নেবেন?চাকুরি করবেন? নাকি উদ্যোক্তা হবেন? পুরনো ধারাতেই জুড়ে থাকবেন? না, নতুন কিছু করবেন? না, এসব ফেলে ব্যাবসা-বাণিজ্যে মনোযোগী হবেন? অনলাইনে বিজনেস করবেন? নাকি ফ্রিল্যান্সিং করবেন?তিনি আয়-রোজগার কীভাবে করবেন? অর্থ-কড়ি কীভাবে জোগাড় করবেন? কোত্থেকে তাঁর জীবন-জীবিকা নির্বাহ হবে?মাদরাসা-মসজিদ থেকে বেতন নেবেন কি? বেশি বেতনের জন্য দৌড়-ঝাপ করবেন কি? মাদরাসা-মসজিদে খেদমতের পাশাপাশি আর কী পেশায় জড়াবেন? আলেমের জন্য কী কী পেশা গ্রহণ করার সুযোগ আছে? কোন কোন পেশা একজন আলেমের জন্যে শোভনীয় বা অশোভনীয়…?উন্নত, উজ্জ্বল, নিরাপদ ক্যারিয়ার ভাবনায় এমন হাজারো প্রশ্ন দলা পাকে নবীন আলেমের কোমল মনের ওই ছোট্ট দহলিজে।এসব প্রশ্নের সায়েন্টিফিক, কার্যকরী, পরীক্ষিত, নিরাপদ উত্তর দিতেই ‘আকাবির ও আসলাফের ভাষ্যে নবীন আলেমের ক্যারিয়ার ভাবনা’র অবতারণা।
এমন হাজারো মনের হাজারো প্রশ্নের উত্তর দিতেই মূলত এই বইয়ের প্রাসঙ্গিকতা।অবশ্য এক্ষেত্রে আমরা আমাদের সীমাবদ্ধ জ্ঞান ও যৎসামান্য অভিজ্ঞতার ফাঁপা ঝুলি আপনাদের সামনে খুলে ধরার ন্যূনতম চেষ্টা করিনি। বরং কালজয়ী বিজ্ঞ অভিজ্ঞ মহান মনীষীদের দ্বারস্থ হয়েছি। তাঁদের নির্বাচিত বয়ানের পরিমার্জিত রূপ তুলে ধরেছি কেবল। মৌমাছির মতো বিশুদ্ধ প্রক্রিয়ায় অথেন্টিক সোর্স থেকে আহরিত যুগশ্রেষ্ঠ প্রথিতযশা ছয়জন আকাবির ও আসলাফের পিওর জ্ঞানভাণ্ডার তুলে ধরেছি।নবীন আলেমকে ভবিষ্যৎ জীবনের সুনির্দিষ্ট নিরাপদ পথের সন্ধান দেয়ার কসরত করেছি। সম্ভাব্য সব গলিপথে গন্তব্য ছোঁয়ার দিশা দেয়ার চেষ্টা করেছি। জীবনের লক্ষ্য পূরণের মন্ত্র শিখিয়েছি। জীবন ঘনিষ্ঠ সব জটিলতার নিরাপদ নিরসন-কৌশল বাতলে দেয়ার সাহস করেছি। সর্বোপরি- জীবন সাজাতে, ক্যারিয়ার রাঙাতে, নতুন দিগন্ত উন্মোচনে ব্রতী হয়েছি, আলহামদুলিল্লাহ!মনের কামনা— পাঠকমহল এতটুকুন উপকৃত হলে আমরা সফল সার্থক হবো, ইনশাআল্লাহ!
340.00৳ Original price was: 340.00৳ .242.00৳ Current price is: 242.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






