Sale!

অস্থির সময়: বাংলাদেশের প্রথম চার বছর

প্রকাশনী :
পৃষ্ঠা : 104
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2025
ভাষা : bangla

স্বাধীনতার অব্যবহিত পরে একজন তরুণ সরকারি কর্মকর্তা হিসেবে লেখকের সুযোগ হয় প্রশাসনের কেন্দ্রস্থলে থেকে কাজ করার। প্রথমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও পরে একাধিকবার একজন প্রভাবশালী মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেই সূত্রে দেশের ইতিহাসের ওই গুরুত্বপূর্ণ কিন্তু অস্থির সময়টির অনেক ঘটনা-অঘটনের তিনি সাক্ষী। সেসব অভিজ্ঞতারই কিছু লেখক প্রত্যক্ষদর্শীর বয়ানে এ বইয়ে তুলে ধরেছেন। প্রশাসনের ভেতর থেকে তিনি যেমন কিছু বিষয় বা ঘটনাকে দেখেছেন, তেমনি সে সময়ের জনমত ও তার ক্রিয়া-প্রতিক্রিয়াও তাঁর নজর এড়িয়ে যায়নি।

বিশেষ করে দেশে একদলীয় বাকশাল শাসন প্রবর্তন পর্ব, সে ব্যাপারে মন্ত্রিসভাসহ দলের ভেতরেই কারও কারও নিরুত্তাপ মনোভাব এবং ১৯৭৫-এর ১৫ আগস্টের বিয়োগান্ত ঘটনার পর সরকার, প্রশাসন তথা দেশের অনিশ্চিত পরিবেশ-পরিস্থিতির কিছু তথ্য পাঠক মনে হয় এই বইটি পড়েই প্রথমবারের মতো জানতে পারবেন।

Original price was: 300.00৳ .Current price is: 262.00৳ .

13%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top