Sale!

অল্প স্বল্প গল্প

প্রকাশনী :
পৃষ্ঠা : 72
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st published 2023
ভাষা : বাংলা

একটি মহান আদর্শ হিসেবে ইসলাম সর্বপ্রথম মানুষের মানবিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়ন চায়। সে মানবিক হবে। তার বুদ্ধিবৃত্তিক উন্নয়ন হবে। যাতে সে নিজের ও সমাজের জন্য ভালো বা মন্দ বিষয়বস্তুতে নিজের বিবেচনাতেই বিচার বিশ্লেষণ করতে পারে এবং নিজ পছন্দমতো সিদ্ধান্ত নিতে পারে।

মৌলিক এ কাজটিই আমাদের আগামী প্রজন্মের মধ্যে যথাযথভাবে হচ্ছে না । দীর্ঘদিন ধরে একইরকম ঘূর্ণাবর্তে ঘুরপাক খাওয়ার কারণে আমাদের তরুণ যুবক প্রজন্ম গদবাঁধা নিয়মে বেড়ে উঠছে আর ঐ একই ধারায় সমাজ ও সভ্যতা চলছে। কোনো পরিবর্তন নেই ।

মুসলিম উম্মাহ যদি নিজেদের বর্তমান এ বিপর্যয়কর অবস্থা থেকে মুক্তি চায়, তবে সবার আগে তাদের তরুণ ও যুব প্রজন্মকে সঠিক চিন্তা চেতনায়, সঠিক শিক্ষা, দর্শন ও সংস্কৃতিতে বড় করে তুলতে হবে ।

আমাদের বাংলাভাষী মুসলিম সমাজে শিশু-কিশোর ও তরুণদের জন্য তাদের আদর্শ ও মানসিকতার উপযোগী সাহিত্যের খুবই অভাব। সে বাস্তবতাকে সামনে রেখেই কিশোর-তরুণদের জন্য ইতিহাস থেকে কয়েকটি ঘটনাকে শিক্ষণীয় আকারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Original price was: 100.00৳ .Current price is: 65.00৳ .

35%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top