Sale!

অল্প কথার গল্প গান ৫ম খণ্ড

প্রকাশনী :
বিষয় :
পৃষ্ঠা : 208
কভার : হার্ড কভার
সংস্করণ : ১ম
ভাষা : bangla

সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান। গান তিনটি হলো ‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’ ও ‘একবার যেতে দে না আমায় ছোট্ট সোনারগাঁয়…। জরিপটি করেছিল বিবিসি বাংলা।

শুধু গান রচনা নয়, কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একাধারে গীতিকবি, চিত্রনাট্যকার, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক। বিভিন্ন মাধ্যমে লিখেছেন ২০ হাজারেরও বেশি গান।

গীতিকার হিসেবে সফলতার পাশাপাশি একজন চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন।

স্বাধীনতা পদক, একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ (৭ বার) পেয়েছেন দেশ-বিদেশের অসংখ্য পদক-পুরস্কার ও সম্মাননা।

অন্যান্য উল্লেখযোগ্য পুরস্কার হলো বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, নিগার অ্যাওয়ার্ড (পাকিস্তান), ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক সঙ্গীত বিষয়ক সম্মাননা, জাপান বাংলাদেশ সম্মাননা, সিডাব পুরস্কার, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার।

বাংলাদেশের চলচ্চিত্র ও সংগীত জগতের এই কিংবদন্তি ৪ সেপ্টেম্বর ২০২২ আমাদের সকলকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।

তার লেখা বই ‘অল্প কথার গল্প গান”-এর ৫টি খণ্ড প্রকাশিত হয়েছে #ভাষাচিত্র থেকে।

বইগুলোতে তিনি লিখেছেন তার বিভিন্ন কালজয়ী গান রচনার প্রেক্ষাপট, গান রচনার গল্প। গান রচনার নেপথ্য গল্প ছাড়াও প্রতিটি খণ্ডে রয়েছে তাঁর বিখ্যাত ও আলোচিত নির্বাচিত গান।

কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার-এর সৃষ্টিমুখর জীবন ও কর্ম সম্পর্কে জানতে পড়ুন তাঁর বই ‘অল্প কথার গল্প গান’।

প্রিয় বইপ্রেমী পাঠক, আপনারা যারা বাংলা গান ভালোবাসেন, যারা বাংলাদেশের চলচ্চিত্রের গান ভালোবাসেন তারা বইগুলোতে শুধু গান নয়, বাংলাদেশের চলচ্চিত্র জগতেেই এক টুকরো ইতিহাস পাবেন।

Original price was: 500.00৳ .Current price is: 360.00৳ .

28%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top