অভিশপ্ত মুনাকবার
মুনাকবার মূলত কালো জাদুর একটি তরিকা। তবে এই পদ্ধতি কালো জাদুর অন্যান্য পদ্ধতি থেকে সবচেয়ে বেশি ভয়ংকর। মুনাকবার নামক ভয়ংকর এক জ্বীনের মাধ্যমে এই কালো জাদু করা হয়। যদি কেউ কারো উপর এ্ই কালো জাদু করতে চায় তবে তাকে অবশ্যই মুনাকবার জ্বীনকে নিয়ন্ত্রণ করা জানতে হবে। আর এটাই এই জাদুর সবচেয়ে কঠিন শত। কারণ এই জ্বীন খুব সহজে নিয়ন্ত্রিত হয় না। তাই খুব সহজেই এই জাদু কারো উপর করা যায় না।
এই কালো জাদুতে আক্রান্ত ব্যক্তি প্রাথমিক দিকে তার মৃত আত্মীয় স্বজনদের স্বপ্নে দেখবে। চোখ বন্ধ করলেই সে শুধু মৃত মানুষ দেখবে। ধীরে ধীরে এই দেখার পরিমাণ বাড়তে থাকবে। তারপর মনে হবে মৃত মানুষগুলো তাকে ডাকছে। সে কবরস্থান, শ্মশান বা মানুষের যেকোন সমাধিস্থলের কাছাকাছি গেলে এই ডাকের পরিমাণ অতিরিক্ত মাত্রায় বেশি শুনবে। সময়ের পরিক্রমায় সে মৃত মানুষের বদলে ভয়ংকর চেহারার কিছু ছায়ামূর্তি দেখবে। এগুলো তাকে মানসিকভাবে অসুস্থ করে তুলবে। সে ভয়ে চোখ বন্ধ করতে চাইবে না। তার জীবন দুর্বিষহ হয়ে পড়বে। তারপর শেষের দিকে ভয়ংকর মুনাকবার তাকে দেখা দিবে। আক্রান্ত লোকটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে এমনকি পাগল হয়ে যেতে পারে। এই জাদুতে আক্রান্ত বেশিরভাগ মানুষ আত্মহত্যা করে।
300.00৳ Original price was: 300.00৳ .246.00৳ Current price is: 246.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






