
অনন্য অমিয়ভূষণ
অমিয়ভূষণ মজুমদার জন্ম : ২২ মার্চ ১৯১৮ মৃত্যু : ৮ জুলাই ২০০১ অমিয়ভূষণ পড়তে গিয়ে জীবনকে ছুঁয়ে থাকা,জীবন থেকে উঠে আসা ঈর্ষা-প্রেম-বিষাদের কাহিনি পাঠককে স্পর্শ করে। স্থূলভাবে দেখলে লেখার অন্তরালে পদ্মার তীর বিচ্যুত এক নিঃসঙ্গ যাপন কথা। রহস্যময় কুহক আচ্ছন্ন জীবন স্পন্দন। অথচ কাব্যিক কোমলতা তাঁর লেখায় স্পষ্ট। পরিবেশ-পরিপার্শ্ব একদম ভিন্ন ধরনের। আখ্যান নিভৃতিতে মিশে থাকে ক্ল্যাসিক সংগঠনের সংহতি। সৃজনে থেকে যায় পর্ব থেকে পর্বান্তরে যাবার আগ্রহ। ভাষার নানা পরীক্ষা-নিরীক্ষা। অমিয়ভূষণ বলতেন,‘আমি কাউকে অনুসরণ করি না। নিজেকেও না।’ বলা যেতে পারে তাঁর গল্প-উপন্যাসের বিশিষ্টতা ও মৌলিকতা বোঝাতে এই বাক্য দুটি পাঠক ক্রমেই মনে মনে উচ্চারণ করবেন। গ্রন্থটি অমিয়ভূষণ সংক্রান্ত নিবিড় অনুসন্ধানের ফসল।
200.00৳ Original price was: 200.00৳ .166.00৳ Current price is: 166.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই

