অদ্বিতীয়া
লেখক : প্লাবন রায়
প্রকাশনী : আদর্শ
বিষয় : থ্রিলার
পৃষ্ঠা : 112
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2024
ভাষা : বাংলা
রাতের বেলা হঠাৎ দরজা খোলার শব্দে দোলার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে দোলা খেয়াল করল, রুমের ভেতর কেউ একজন বিছানার দিকে এগিয়ে আসছে। ঘুমের ঘোরে দোলার একবার মনে হলো, মৃদুল হয়তো ওয়াশরুমে গিয়েছিল। পরক্ষণেই খেয়াল হলো, মৃদুল তো বাসায় নেই। তবে রুমে কে? দোলার হঠাৎ করেই চেতনা ফিরে এলো। সে অন্ধকার রুমে ভালো করে তাকাল। না, তার চোখের ভুল না। কেউ একজন বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। দোলা ব্যাপারটা নিশ্চিত হতেই চিৎকার দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে লোকটি রুমাল দিয়ে দোলার মুখ চেপে ধরল।
280.00৳ Original price was: 280.00৳ .238.00৳ Current price is: 238.00৳ .
15%
ছাড়
আপনার পছন্দের আরও বই
No products found


