- You cannot add "দুই মেরুর হয় নাকো দেখা (গল্পে গল্পে বিজ্ঞান-১)" to the cart because the product is out of stock.
- You cannot add "দুই মেরুর হয় নাকো দেখা (গল্পে গল্পে বিজ্ঞান-১)" to the cart because the product is out of stock.

অট্ট হাসির গল্প
একজন সাচ্চা বাঙালি কী করে ভুলতে পারে রসিক গোপাল ভাঁড়ের মিছরির ছুরির মতো দম ফাটানো হাসির তশতরিতে রাজ-রাজন্যের গাম্ভীর্য কাচের গেলাসের মতো ভেঙে খান-খান হয়ে যাওয়ার কথা? বাঙালির প্রাণের পল্লিকবি জসীম উদ্দীনের বাঙালির হাসির গল্প কি বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যাবার মতো সামান্য জিনিস? শিবরাম চক্রবর্তীর কৌতুকের দুধারী তলোয়ারে কল্লা কেটে যাওয়ার পরও হাসতে থাকা মানুষগুলো তো গুম হয়ে যায়নি এই বাংলা ভূভাগ থেকে! ওরা আছে চারপাশে। জীবনযুদ্ধে আপাত বিরসমুখ, কিঞ্চিৎ আলাভোলাও বটে। আমাদের এই আয়োজন তাদের জন্যেই।
এই গল্প সংকলনে বাঙালির আনন্দ ও কৌতুকের, হাসি ও বিনোদনের এক অপরূপ রাজ্যের সমাবেশ ঘটানো হয়েছে। চিরায়ত বাংলা সাহিত্যের রত্নপূর্ণ সিন্দুকের ডালা খুলে আনা এ গল্পগুলো পাঠককে আনন্দিত ও বিনোদিত করবে বলে আমার বিশ্বাস। সেই সঙ্গে অনাস্বাদিত সেই রসের জোয়ারে ভাসতে-ভাসতে বাঙালি তার সোনালি ঐতিহ্য, গৌরব ও আনন্দকে ফিরে পাবে হাসতে-হাসতে।
299.00৳ Original price was: 299.00৳ .249.15৳ Current price is: 249.15৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই