Sale!

হাওর

প্রকাশনী :
পৃষ্ঠা : 160
সংস্করণ : 1st published, 2026
ভাষা : বাংলা

ছোট ছোট নদী, খাল-নালা, ডোবা আর বিস্তির্ণ এলাকাজুড়ে বিল ও চারণভুমি সবমিলিয়ে হাওরাঞ্চল ভাটি বাংলাকে যেন পরম মমতায় প্রকৃতির রূপে সাজিয়েছে। শুধু রূপ নয়- তার গুণ আর সম্পদের সম্ভাবনাও অসীম। হাওরকে বলা হয়- মাদার ফিশারিজ ও মাছের খনি। দেশের আহরিত মৎস্যের ২৫ ভাগ হাওরাঞ্চল থেকে আহরিত হয়। যেখানে মিঠা পানির মাছ আছে ১৫০ প্রজাতির। জলজ উদ্ভিদ আছে ১২০ প্রজাতির। মৎস্য চাষ আর কৃষিভিত্তিক প্রকল্প গড়ে তোলার অপার দিগন্ত এই হাওরে।

হাওরকে বলা হয়- আগামী দিনের খাদ্যভান্ডার। দেশের শতকরা ১৮ ভাগ চাল উৎপাদিত হয় হাওরাঞ্চলে। হাওর- টেকসই উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোটুরিজম শিল্প বিকাশের অসাধারণ ক্ষেত্র হতে পারে। সমন্বিত ও পরিকল্পিত উপায়ে মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ১০ বছরে পাল্টে যাবে হাওরের চেহারা।

শীতের অতিথি পাখিদের স্বর্গরাজ্য হাওরে। হাওরের জীবন- প্রকৃতির এমন সাতন্ত্র্য বৈচিত্র্যময়ী দর্শনীয় রূপের শোভা দেশী-বিদেশী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। তবে হাওরের পর্যটন ও উন্নয়ন দুটোই হতে হবে প্রাকৃতিক পরিববেশের ভারসাম্য বজায় রেখে।

কবিতার ভাষায় ‘যে জলে আগুন জ্বলে- নেভেনা চোখের জলে’। সত্যিই হাওরের কৃষকের নয়নের জলে যেন নিয়তির নির্মমতার আগুন জ্বলে। অনেকটা নিয়তির উপরই নির্ভরশীল হাওরবাসীর জীবন-জীবিকা। এমন বহুমাত্রিক সম্ভাবনাকে উপজীব্য করে- ‘হাওর : অদেখা ভুবন-অসীম সম্ভাবনা’ বইটি লেখা হয়েছে। হাওরের সমস্যা নিয়ে যত লেখালেখি আছে সম্ভাবনা নিয়ে তেমন লেখালেখি নেই। এই বইয়ের লেখা কোনোভাবেই হাওরের পরিপূর্ণ চিত্র ধারণ করেনা। তারপরও আমার বিশ্বাস- আগামি দিনে হাওরপ্রেমি, গবেষক, সাংবাদিক ও লেখকদের জন্য বইটি হাওরের উন্নয়ন সম্ভাবনাকে এগিয়ে নেবার পথে কিঞ্চিৎ হলেও ভুমিকা রাখতে পারে।

Original price was: 400.00৳ .Current price is: 294.00৳ .

27%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top