নতুন ঠিকানায় স্বাগতম! পাঠকের জন্য আমাদের প্রথম উপহার: প্রথম অর্ডারে ডেলিভারি চার্জ একদম ফ্রি! ফ্রি শিপিং পেতে ব্যবহার করুন কুপন! কোড: Nafaah26 
Sale!

টুকুনের চন্দ্রভ্রমণ

বিষয় :
পৃষ্ঠা : 64
কভার : হার্ড কভার
সংস্করণ : প্রথম
ভাষা : বাংলা

শিশুমন রঙিন। সে কল্পনা করতে ভালোবাসে। কল্পনার রাজ্যে সে এক অদম্য রাজপুত্র। পঙ্খিরাজের পিঠে ভর করে সে উড়ে বেড়ায় দেশ থেকে দেশান্তরে। পৃথিবীর গণ্ডি পার হয়ে কখনো কখনো চলে যায় চন্দ্রলোকে। শিশু যেন বুঝতে পারে সবার ভাষা বুঝতে পারে ফুল, পাখি কিংবা আকাশের মন। প্রকৃতির সকল সদস্যই যেন শিশুর বন্ধু। টুকুনের চন্দ্রভ্রমণ গল্পগ্রন্থে তেরোটি গল্প সংকলিত হয়েছে। এই গল্পগুলোতে টুকুন নামের ছেলেটি পঙ্খিরাজে চড়ে চলে যায় চাঁদের দেশে।

তিনু নামের মিষ্টি মেয়েটি সবার ভালোবাসায় সারাদিন বিমুগ্ধ থাকে। ছোট্ট ছেলে রাফাত তার বন্ধুদের নিয়ে অসাধারণ সব কাজ করে ফেলে। মায়াবতী মেয়ে টুনির মমতায় জল আসে ফেরিঅলার চোখে। শুঁয়োপোকা, পোকারা কালের আবর্তনে হয়ে যায় রঙিন প্রজাতি। বইটির প্রতিটি গল্পই ভালোবাসার গল্প, স্বপ্নের গল্প, আলোর গল্প। শিশুদের পড়তে ভীষণ ভালোলাগবে আশাকরি।

Original price was: 200.00৳ .Current price is: 159.00৳ .

21%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top