Sale!

ইউটিউব দেখে, শিখে, উপার্জন

প্রকাশনী :
পৃষ্ঠা : 191
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2017
ভাষা : বাংলা

‘ইউটিউব দেখে, শিখে, উপার্জন’বইটির ভূমিকা: অনলাইন থেকে আয় করার একটা বড় মাধ্যম হলাে YouTube। শুধুমাত্র YouTube ব্যবহার করে আপনি প্রতিমাসে প্রচুর ইনকাম করতে পারেন। ভিডিও মার্কেটিং অনলাইনে আয়ের জন্য একটি অত্যন্ত সম্ভবনাময় খাত। আমাদের দেশে এখন খুব একটা বেশি না হলেও বহির্বিশ্বের এর চাহিদা বা জনপ্রিয়তা অনেক বেশি, আর দিন দিন তা বেড়েই চলছে। ২০১৭ সাল নাগাদ কনট্যান্ট মার্কেটিং কে পেছনে ফেলে ভিডিও মার্কেটিং এগিয়ে যাবে বলে অভিজ্ঞজনদের ধারণা। YouTube শুধু আয়ের জায়গা নয়, এখানে আমরা অনেক শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে আমাদের জাতি এবং আমাদের দেশের তরুণ প্রজন্মকে ভালাে কিছু শিক্ষা দিতে পারি। তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির প্রচারের জন্যও এটা খুব ভালাে মাধ্যম হিসাবে ব্যবহার হচ্ছে। প্রযুক্তিগত উৰ্কর্ষতা সাধনে বাংলাদেশের অর্জিত সাফল্য বিশ্বের যেকোনাে দেশের জন্য বর্তমানে ঈর্ষণীয়। ডিজিটাল মার্কেটিং হিসাবে বিভিন্ন সােশ্যাল মিডিয়া ব্যবহৃত হয় তার মধ্যে অন্যতম হলাে YouTube আইসিটি খাতের ব্যাপক পরিবর্তন ও অর্জনের অন্যতম মাধ্যম হলাে আউটসােসিং। বর্তমানে বাংলাদেশে আউটসাের্সিংয়ে YouTube থেকে উপার্জন একটি জনপ্রিয় মাধ্যম। দেশের বহু সংখ্যক বেকারত্ব দূরীকরণে আউটসাের্সিং-এ YouTube থেকে উর্পাজনের চর্চা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অনেকটাই নতুন মাধ্যম হিসাবে YouTube থেকে আয়ের বিষয়টি বাংলাদেশে অনেকটাই নতুন বিধায় এই প্রথম এই বিষয়ক একটি সহায়ক গ্রন্থ প্রণয়নে উৎসাহী হই। সম্ভবত বাংলা ভাষায় লেখা এই বিষয়ে এটিই প্রথম বই। বইটি রচনায় বিভিন্ন ওয়েবসাইট, আর্টিক্যাল, আইসিটি ম্যাগাজিন, আইটি বিষয়ক বইয়ের সহযােগিতা নিয়েছি। বইটি নতুন প্রজন্মের ফ্রিল্যান্সারদের আউটসােসিংয়ের ক্ষেত্রে সামান্য সহযােগিতা করলে আমার পরিশ্রম সার্থক হবে।

Original price was: 300.00৳ .Current price is: 253.00৳ .

16%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top