Sale!

শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা

প্রকাশনী :
পৃষ্ঠা : 304
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st published, 2025

ইতিহাসের অনেক তথ্যের উৎস হলো প্রত্নলিপি। পুরোনো কালের নানা তথ্য ও ঘটনা উৎকীর্ণ রয়েছে সে যুগের প্রত্ন বা শিলালিপিগুলোতে। ভবিষ্যতের মানুষের কথা ভেবেই সমকালীন ঘটনার বিবরণ, তথ্য ও বাণী-বিবৃতি লিখে রাখা হতো কঠিন পাথরের গায়ে। বলা বাহুল্য, সে যুগের মানুষের জীবনযাত্রা, চিন্তাচেতনা, ধর্ম ও সংস্কৃতির পরিচয় লাভের পক্ষে এগুলোর উপকরণগত মূল্য অপরিসীম। শিলালিপিতে আরবি-ফারসি ভাষার ব্যবহার দুনিয়ায় প্রথম যে অঞ্চলগুলোতে দেখা যায়, আমাদের বাংলাদেশ তার অন্যতম। বাংলার স্থাপত্য অলংকরণেও এসব শিলালিপির রয়েছে বিশিষ্ট স্থান।

লিপিশৈলীর সৌন্দর্য, শৈল্পিক স্ফূর্তি আর রূপের বৈচিত্রে্যও এগুলো অনন্য। শিলালিপি: বাংলার আরবি-ফারসি প্রত্নলেখমালা নামের এ বইটিতে লেখক বাংলা অঞ্চলে প্রাপ্ত আরবি ও ফারসি ভাষায় লেখা শিলালিপির পাঠোদ্ধার ও পরিচয় তুলে ধরার পাশাপাশি সেগুলোর ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক তাৎপর্য বিশ্লেষণ করেছেন। সত্যি কথা বলতে এই অঞ্চলের মধ্যযুগের শিলালিপি নিয়ে এত বড় মাপের কাজ এর আগে আর হয়নি। সেদিক থেকে আগ্রহী পাঠক, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী সকলের জন্যই এটি হবে একটি মূল্যবান আকরগ্রন্থ।

Original price was: 1,500.00৳ .Current price is: 1,315.00৳ .

12%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top