
কাব্য আমপারা (হার্ডকভার)
‘কাব্য আমপারা’বইটির প্রথমের কিছু অংশ: সুরা ফাতেহা (শুরু করিলাম) লয়ে নাম আল্লার, করুণা ও দয়া যার অশেষ অপার। সকলি বিশ্বের স্বামী আল্লার মহিমা, করুণা কৃপার যার নাই নাই সীমা। বিচার-দিনের বিভু! কেবল তােমারি আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি। সরল সহজ পথে মােদের চালাও, যাদের বিলাও দয়া সে পথ দেখাও। অভিশপ্ত আর পথ-ভ্রষ্ট যারা, প্রভু, তাহাদের পথে যেন চালায়াে না কভু! সুরা-শ্লোক। ফাতেহা-উদ্ঘাটিকা। যাবতীয় সুরার শানে-নজুল ও আবশ্যকীয় হাওয়ালা পরিশিষ্টে দ্রষ্টব্য। সুরা নাস শুরু করিলাম লয়ে নাম আল্লার, করুণা ও দয়া যার অশেষ অপার। বল, আমি তারি কাছে মাগি গাে শরণ সকল মানবে যিনি করেন পালন। কেবল তাহারি কাছে,-ত্রিভুবন মাঝ সবার উপাস্য যিনি রাজ-অধিরাজ। কুমন্ত্রণাদানকারী “খান্নাস” শয়তান মানব দানব হতে চাহি পরিত্রাণ। নাস – মানুষ। খান্নাস – কুমন্ত্রণাদাতা। সুরা ফলক শুরু করিলাম লয়ে নাম আল্লার, করুণা ও দয়া যার অশেষ অপার। বল, আমি শরণ যাচি ঊষা-পতির, হাত হতে তার-সৃষ্টিতে যা আজে ক্ষতির। আঁধার-ঘন নিশীথ রাতের ভয় অপকার
150.00৳ Original price was: 150.00৳ .120.00৳ Current price is: 120.00৳ .
20%
ছাড়
আপনার পছন্দের আরও বই




