স্ত্রীরোগ চিকিৎসা ওষুধ
আস্সালামু আলাইকুম। বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা বিজ্ঞানে প্রচলিত ১৩০০ টিরও বেশী ওষুধ (Generic Drug) আছে। এই ১৩০০ টি ওষুধের মধ্যে প্রথম সারির প্রায় ১০০ টি ওষুধ—ই সবচেয়ে বেশী প্রচলিত। গাইনি ও স্ত্রীরোগ চিকিৎসার জন্য কয়েকটি বিশেষ ধরনের ওষুধ রয়েছে যা বিশেষজ্ঞ চিকিৎসকদের দৈনন্দিন Practice —এ অতি প্রয়োজনীয়। অর্থাৎ সাধারণ স্ত্রীরোগের ক্ষেত্রে ডাক্তারগণ সাধারণত এই সকল ওষুধ প্রেসক্রাইব করে থাকেন। গবেষণার মাধ্যমে শুধুমাত্র সেই সকল ওষুধের সামগ্রিক তথ্যাবলি, বিশ্ব বিখ্যাত মেডিক্যাল জার্নাল থেকে সেই সকল ওষুধের স্টাডি, রোগ নির্ণয় পদ্ধতি এই বইয়ে উল্লেখ করা হয়েছে। একই সাথে সাধারণ স্ত্রীরোগসমূহ বিষয়ে বিস্তারিত তথ্য যেমনঃ রোগের বর্ণনা, লক্ষণ, উপসর্গ, প্রতিরোধমূলক ব্যবস্থা, চিকিৎসা পদ্ধতিসহ অতি গুরুত্বপূর্ণ তথ্য সুনিপুনভাবে লিপিবদ্ধ হয়েছে যাতে সাধারণ স্বাস্থ্য সচেতন নারীরা তাদের রোগ জটিল হওয়ার আগেই প্রতিরোধ করতে সক্ষম হন।
Medical Science যতটা জটিল বিষয় ঠিক তেমনি সরল যদি তা সহজবোধ্যভাবে গ্রহণ করা যায়। যেকোনো বইকে সহজবোধ্য করার জন্য Formatting একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই ‘স্ত্রীরোগ চিকিৎসা ওষুধ’ বইটি সহজবোধ্য করার লক্ষ্যে বাংলা ভাষার পাশাপাশি Infographic Presentation —এর মাধ্যমে তথ্যগুলোকে সুনির্দিষ্টভাবে সুবিন্যস্ত করা হয়েছে যাতে সকল শ্রেণীর স্বাস্থ্য সচেতন মানুষ সহজেই বুঝতে পারে।
আমি বিশ্বাস করি, ‘স্ত্রীরোগ চিকিৎসা ওষুধ’ বইটি বাংলাদেশের সকল নারীদেরকে স্বাস্থ্য সচেতন করে বিভিন্ন রোগ ও রোগের জটিলতা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ্।
মোঃ আল—আমিন
বি.ফার্ম. (অনার্স), এম.ফার্ম.
(‘অ’ গ্রেড রেজি: নং ৩৪৩১)
লেখক ও গবেষক
650.00৳ Original price was: 650.00৳ .630.00৳ Current price is: 630.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই






