বনানী
অরণ্য! না, শুধু অরণ্য নয়-গহন অরণ্যই বলা চলে। অসংখ্য নাম-না-জানা- গাছের সমারোহ প্রকৃতির লীলায়িত, অপূর্ব এক পটভূমি। তারই মাঝে বিমূর্ত কয়েকটি মূর্তি। হাত, পা, দেহ আর প্রাণের স্পন্দনের সমারোহ কয়েকটি মানুষ-একটি যাযাবর পরিবার।
এগিয়ে চলেছে ওরা। অরণ্যের ডালপালা আর পাতায় ছাওয়া আঁকা-বাঁকা পথ দিয়ে। এগিয়ে চলেছে, হেলেদুলে, ক্লান্ত, ছন্দায়িত মৃদুমন্দ গতিতে। সাগরের বুকে নতুন দ্বীপের সন্ধানে যাবাবর যাত্রীরা পালতোলা নৌকোয় করে যেমন ঢেউয়ের তালে তালে মন্থর গতিতে ভেসে চলে। ওরাও চলেছে তেমনি।
মাথার ওপর পাতার ঘন আচ্ছাদন। এখানে ওখানে তারই ফাঁক বেয়ে, মৃদুভাবে ছড়িয়ে পড়েছে দুপুরের আলো। আলো-আঁধারিতে ওয়ার্থলুকেটের ঝুঁকে পড়া লোমশ দেহের ধূসর মূর্তি দেখে মনে হচ্ছিল যেন এক ‘কুঁজো বুড়ো’।
550.00৳ Original price was: 550.00৳ .397.00৳ Current price is: 397.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





