
স্মারকগ্রন্থ
ফ্ল্যাপে লিখা কথা
ড. আজিজুর রহমান মল্লিক আমাদের শিক্ষা ও বুদ্ধিবৃত্তির জগতে এক স্মরণীয় ব্যক্তি। শিক্ষাবিদ, গবেষক, উপাচার্য হিসেবে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ সৃষ্টির পর প্রশাসন ও শিক্ষাব্যবস্থা পুনর্গঠন ও পুনর্বিন্যাসে যে নতুন ও সমযোপযোগী উদ্যোগ এবং নেতৃত্বের প্রয়োজন ছিল, সে ক্ষেত্রে তিনি তাঁর ভূমিকাটি নিপুণ দক্ষতায় পালন করেছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ফলে তৎকালীন নবীন রাষ্ট্রটির শিক্ষা-পরিকল্পনা ও ব্যবস্থাপনার প্রয়োজন ছিল, সেদিকে লক্ষ রেখেই তিন তাঁর কর্মপন্থা নির্ধারণ করেছিলেন। তাঁর এই অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে দীর্ঘদিন স্মরণ করবে। বাঙালি মুসলমানের শিক্ষা সংস্কৃতি এবং সামাজিক অগ্রগতির ইতিহাস নির্মাণে তাঁর গবেষণা বাংলাদেশ সৃষ্টির আগেই দেশেবিদেশে গুরুত্বের সঙ্গে পঠিত এবং আলোচিত হয়েছে। বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর অর্থমন্ত্রী পদে বৃত হয়েও তিনি সাফল্যের পরিচয় দিয়েছেন। দেশের একজন রাষ্ট্রদূত হিসেবে তাঁর সাফল্য প্রশংসনীয়। তাঁর জীবন ও কর্ম নিয়ে বাংলা একাডেমীর এই স্মারকগ্রন্থ। এই গ্রন্থ সম্পাদনা করেছেন জাতীয় অধ্যাপক সালাহউদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক আসিুজ্জামান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আতফুল হাই শিবলী। সম্পাদকদের সকলেই খ্যাতিমান। এই গ্রন্থে লিখেছেন দেশের ও বিদেশের খ্যাতিমান অধ্যাপক, রাজনীতিবিদ ও গবেষক। তাঁর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং তাঁর সংক্ষিপ্ত জীবনপঞ্জি, বংশলতিকা, তাঁকে উৎসর্গ করা গ্রন্থের তালিকা, তাঁর রচনার নিদর্শন এবং তাঁর কিছু আলোকচিত্র। ড. এ. আর. মল্লিকের জীবনদর্শন ও কর্মপ্রয়াসকে বুঝতে এই গ্রন্থ কিছুটা হলেও ভূমিকা রাখতে পারবে।
400.00৳ Original price was: 400.00৳ .343.00৳ Current price is: 343.00৳ .
14%
ছাড়
আপনার পছন্দের আরও বই





