শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক। তাঁর ঘোষণার মাধ্যমেই দেশ জুড়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। তিনি ছিলেন নির্ভীক বীর মুক্তিযোদ্ধা। তবে সেসব পরিচয়কে ছাপিয়ে পরবর্তী সময় প্রকাশিত হয়েছে তিনি রক্তমাংসে, মন-মননে এক খাঁটি বাংলাদেশি। জাতির এক ক্রান্তিলগ্নে রাষ্ট্র রক্ষার দায়িত্ব গ্রহণ করেন জিয়া। তিনি জাতিকে উপহার দেন ‘বাংলাদেশি জাতীয়তা’। তিনি কৃষি ও বয়স্ক শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দেশকে শিক্ষা ও কৃষিপণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। নাগরিক জীবন ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনেন। কিন্তু কিছু প্রতিক্রিয়াশীল মানুষের মনে জিয়ার সাফল্য হিংসার উদ্রেক করে। তারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। ঘাতকরা মানুষ জিয়াকে মারতে সফল হলেও তাঁর আদর্শ, তাঁর চিন্তা-চেতনার মৃত্যু ঘটাতে ব্যর্থ হয়। আজও এ দেশের প্রতিটি মানুষের মনে জিয়াউর রহমান উজ্জ্বল তারার মতো প্রস্ফুটিত হয়ে আছেন। “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান” বইটিতে সেই ক্ষণজন্মা দেশপ্রেমী বীর মুক্তিযোদ্ধার কথাই সহজ সরল ভাষায় লেখা হয়েছে যা থেকে প্রকৃত মানুষটিকে চেনা যাবে।
200.00৳ Original price was: 200.00৳ .172.00৳ Current price is: 172.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই


