Sale!

মহাজাগতিক প্রাণীর সাথে

পৃষ্ঠা : 127
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published , 2017
ভাষা : bangla

এক মাস পর ছোট্ট জাহাজটা একটা দ্বীপে এসে লাগলো। তখন রাত কত হবে তার ঠিক নেই। অনি, পিকু, সাবু তখন গভীর ঘুমে ডুবে আছে। একমাস আগে তিন বন্ধু সিদ্ধান্ত নেয় তারা ঘুরতে বেরুবে। একেক জনের একেক রকম পছন্দ থাকে। এই তিন বন্ধুর সবসময় একই পছন্দ। ওরা মাঝে মাঝে আলোচনা করে আমাদের নিশ্চয় একজন মেয়েকেই পছন্দ হবে। তখন কি করবো: অনি বলে, : সেই একজনকেই আমরা তিনজনেই বিয়ে করবো। মহাভারতে যদি পঞ্চ পান্ডবের এক বৌ থাকে। দ্রৌপদী। তাহলে আমাদের অসুবিধা কোথায়? মহাভারতের পাঁচ ভাইয়ের একজন স্ত্রী। আমাদের তিন বন্ধুর একজন স্ত্রী। বিজ্ঞানী হবার আগ্রহ নিয়েই তিনজনেই বিজ্ঞানের ছাত্র। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করেছে। এবার গবেষণা। তার আগেই একটু অ্যাডভেঞ্চার। সাবুর বাবার জাহাজের ব্যবসা। তাকে অনেক কষ্টে রাজী করিয়েছে ওরা। ছোট একটা জাহাজ। বেশ আধুনিক। নিজেদের সন্তানের জন্যে বাবাদের যত্নের কোনো কমতি থাকেনা। ছয় মাসের খাবার আছে জাহাজে। একজন বাবুর্চি। এক জন কাজের মানুষ। আর ওরা তিন জন। ওরা ইচ্ছে করে এক কেবিনেই থাকে তিনজন।

Original price was: 240.00৳ .Current price is: 192.00৳ .

20%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top