Sale!

চিন্তা ছাড়ুন সুখে থাকুন

প্রকাশনী :
পৃষ্ঠা : 160
কভার : পেপার ব্যাক
সংস্করণ : 1st Edition, 2023
ভাষা : bangla

মুখবন্ধ এ বই কীভাবে লেখা হয় আর কেন? পঁয়ত্রিশ বছর আগে নিউইয়র্কে আমিই ছিলাম সবচেয়ে অসুখি ছেলে। জীবিকার জন্য আমি মোটর ট্রাক বিক্রি করতাম। মোটর ট্রাক কীভাবে চলে আমি জানতাম না,জানার ইচ্ছেও ছিল না। আমার কাজকে আমি ঘৃণা করতাম। আরশোলায় ভরা ওয়েস্ট ফিফটি সিক্সথ স্ট্রিটের একটা সম্ভা কামরায় বাস করতেও আমার ঘৃণা হতো। আমার মনে পড়ছে একদিন দেয়ালে টাঙানো একটা টাই নিতেই একগাদা আরশোলা ছড়িয়ে পড়েছিল। নোংরা সব রেস্তোরায় খাবার খেতেও আমার ঘৃণা হতো। সেখানেও আরশোলা ছড়িয়ে থাকত। প্রতিদিন রাতে দারুণ যন্ত্রণা নিয়ে ঘরে এসে পৌঁছতাম- হতাশ,চিন্তা,তিক্ততা আর বিদ্রোহের চিন্তায় সেই মাথার যন্ত্রণা। বিদ্রোহের কথা জাগত আমার কলেজের সেই স্বপ্নের কথা ভেবে। ভবিষ্যত জীবনের কত স্বপ্নময় ছবিই না সে সময় আঁকতাম আজ সেসব হয়ে উঠেছে দুঃস্বপ্ন। এটাই কী জীবন? যে স্বপ্নাবিষ্ট ভবিষ্যতের কথা ভেবেছি এটা কী তাই? এটাই কী আমার কাছে জীবনের অর্থ-যে কাজ পছন্দ করি না তাই করা,আরশোলাময় ঘরে থাকা,নোংরা খাওয়া দাওয়া-আর ভবিষ্যতের কোনো আশা না রাখা? ….আমি শুধু চাইতাম,পড়তে আর কলেজ জীবনে যে বই লেখার স্বপ্ন দেখতাম তাই লিখতে । আমি জানতাম যে কাজ পছন্দ করি না সেটা ছেড়ে দিলে লোকসানের বদলে আমার লাভই হবে। আমার কাড়ি কাড়ি টাকা চাই না,আমি চাইতাম ভালোভাবে বাঁচতে। ছোট্ট করে বললে আমি একটা সন্ধিক্ষণে এসে পৌঁছেছিলাম-এমন অবস্থা নতুন জীবন শুরু করতে যাওয়া সব তরুণ-তরুণীর জীবনেই একসময় আসে। অতএব আমি আমার মনস্থির করে ফেললাম-আর সেই সিদ্ধান্ত আমার জীবনেই আমূল পরিবর্তন এনে দিল। সেই থেকে গত পঁয়ত্রিশ বছর আমি জীবনে যে সুখ আর সমৃদ্ধির স্বাদ পেয়েছি তা আকাশ কুসুম উচ্চাশারও বাইরে। আমি যা ঠিক করলাম তা এই,যে কাজে ঘৃণা হয় সেটা আমি ছেড়ে দেব,আর যেহেতু মিসৌরীর ওয়ারেনসবুর্গের স্টেট টিচার্স কলেজে চার বছর পড়াশুনা করেছি,তাই আমি রাতে বয়স্কদের শিক্ষাদান করে আমার জীবিকা অর্জন করব। এরপর আমি সারাদিন বই পড়ার সময় পাব,শিক্ষাক্রম তৈরি করব,গল্প লিখব। আমি চাই লেখার জন্য বাঁচতে,আর লিখে বাঁচতে। উপন্যাস আর ছোট বয়স্কদের রাতের বেলা কী বিষয় শেখাব? আমার কলেজ জীবনের কথা চিন্তা করতেই মনে পড়ল আমি জনগণের সামনে বক্তৃতা দেবার যে শিক্ষা পেয়েছি আর অভিজ্ঞতা হয়েছে সে আমার কলেজি আর অন্যান্য শিক্ষার চেয়ে।

Original price was: 300.00৳ .Current price is: 150.00৳ .

50%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top