
এই জীবনের বাঁকে
রাতের অন্ধকারের পর পৃথিবীটা হয় আলোকিত। আবার দিনের আলো হারিয়ে যায় অনন্তহীন রাতের আধারে। শত শত বছরের মহা-জাগতিক এই নিয়মের ব্যত্যয় ঘটেনি কোনদিন। হয়তো আরো হাজার হাজার কোটি বছরেও পৃথিবীর এই নিয়ম মানুষ বংশ পরম পরায় দেখে যাবে। পূর্ব আকাশে ভোরের নতুন সোনালী সূর্যের আলোতে আলোকিত হয় নতুন দিনের। সূচনা দেয় নতুন স্বপ্নের। সূর্য উদয় আর অপ্তের মাঝেই আমাদের জীবন। এরই মাঝে তৈরী হয় সুখ-দুঃখ ব্যর্থতা-সফলতা আর ভালোবাসার গল্প। জাগতিক এই নিয়মের মতো আমাদের গড় আয়ুকে পুঁজি করে শুরু হয় জীবনের পথ চলা। পেরুতে হয় অনেক চড়াই-উত্রাই। ভাঙ্গা আর গড়ার মাঝেই নিহিত আমাদের এই জীবন। এ এক অমোঘ সত্য। আামার জীবনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। পরিভ্রমণের পথটা দীর্ঘই বলা যেতে পারে। এরই মধ্যে জীবন থেকে হারিয়েছে অনেক গুলি স্মৃতিসহ মধুর বসন্ত। ক্ষণে ক্ষণে বদলেছে এই জীবনের বাঁক।
250.00৳ Original price was: 250.00৳ .185.00৳ Current price is: 185.00৳ .
26%
ছাড়
আপনার পছন্দের আরও বই





