
বাংলাদেশের গনমাধ্যম ১৯৯০-১৯৯৯
বিশ শতকের (গত শতকের নব্বইয়ের দশক ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বা বিক্ষু এক পরিবেশ। রাজনীতির এ ভাবটা আমরা গণমাধ্যমেও দেখতে পাই। দেশের গণমাধ্যম দীর্ঘ সামরিক শাসনের রোষানলে পরে তখন অনেকটা নির্বীর্ষ এ সময় ফিরে আসে গণতন্ত্র,কিন্তু দেখা গেল ‘গণমাধ্যম’ নামক পাখিটি এখন আর উড়তে পারছে না। গণমাধ্যমে তখন নানা উত্থান-পতন ঘটছিল। পুনর্গঠন কাজ চলছিল নানা সংবাদ মাধ্যমে। নতুন নতুন বার উন্মোচিত হচ্ছিল গণমাধ্যমের জন্য। কিন্তু রাজনৈতিক বেড়াজালকে গণমাধ্যম এড়িয়ে যেতে পারেনি,বরং নানারকম মতাদর্শে বিভক্ত হয়ে পড়ে বাংলাদেশের গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যমের অস্থির এ চিত্রের দলিল ড. মোহাম্মদ হাননানের বাংলাদেশের গণমাধ্যম : ১৯৯০-১৯৯৯ গ্রন্থখানি । এ গ্রন্থে একই সঙ্গে স্থান পেয়েছে সারা সমসাময়িক গণমাধ্যম চিত্র। এ সময় পশ্চিমা গণমাধ্যমের মিথ্যাচার ও অসততার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এশিয়ার রাজনৈতিক নেতারা। রয়টারের মতো সংবাদসংস্থার সাংবাদিকদের গোয়েন্দা বিভাগের চর হিসেবে কাজ করার বিষয়টি ফাঁস হয় এ সময়তেই। বিবিসি ভোয়া প্রভৃতি পশ্চিমা গণমাধ্যম অভিযুক্ত হয় খণ্ডিত চরিত্রের পরিবেশনার জন্য। ড. হাননান বাংলাদেশের গণমাধ্যমকে বুঝতে এসব বিষয়কেও তাঁর গ্রন্থে আধেয় হিসেবে ব্যবহার করেছেন।
375.00৳ Original price was: 375.00৳ .285.00৳ Current price is: 285.00৳ .
24%
ছাড়
আপনার পছন্দের আরও বই




