Sale!

সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন

পৃষ্ঠা : 101
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2011
ভাষা : bangla

আইনস্টাইনকে তাঁর পরিচিতজনেরা ডাকতেন অ্যালবার্ট বলে। স্কুলেও এ নামেই পরিচিত ছিলেন তিনি। তাই শিক্ষক বললেন,”তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছি,অ্যালবার্ট। চট্ জবাব দাও।” আইনস্টাইন একটু নড়লেন না। এমন কি তিনি যে শুনতে পেয়েছেন তাও বোঝা গেল না। মনে হল শিক্ষক যেন আর কাউকে কিছু বলছেন। ক্লাসের সবাই চুপচাপ। লম্বা একটি ঘর,বেশ ঠাণ্ডা। এক পাশের কাচের জানালা ভেদ করে সূর্যের ধূসর আলো এসে পড়েছে ঘরে। ছেলেদের মধ্যে একটু উত্তেজনার ভাব। আইনস্টাইনকে আবারও শাস্তি দেওয়া হবে। তারা মনে মনে বেশ খুশি। কারণ তাকে তাঁরা পছন্দ করে না। কাজের ফাঁকে তারা একটু আনন্দ পেল। শিক্ষকটি বেশ মোটাসোটা। তার ঘাড়টিও মোটা কিন্তু মাথাটি ছোট। আরও ছোট দেখাচ্ছে মাথার চুল সব কামিয়ে ফেলা হয়েছে বলে। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে চিৎকার করে হুকুম দিলেন,”দাঁড়াও! দাঁড়িয়ে হল-কামরায় হেঁটে যাও। দুপুর অবধি সেখানে থাকবে।”

Original price was: 100.00৳ .Current price is: 86.00৳ .

14%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top