
দিনাজপুরে ভাষা আন্দোলন
বরেন্দ্র অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদ দিনাজপু জেলা আন্দোলন-সংগ্রামের উর্বর ভূমি। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে ১৯৪৮ এবং ১৯৫২—দুই পর্যায়েই এ জেলার মানুষ রেখেছে অসামান্য অবদান। ছাত্র ফেডারেশন,কমিউনিস্ট পার্টি,গণতান্ত্রিক যুবলীগ,তমদ্দুন মজলিস,পূর্ব পাকিস্তান আওয়ামী ছাত্রলীগ,পূর্ব পাকিস্তান যুবলীগ,পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রভৃতি সংগঠনের নেতা-কর্মী,স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কীভাবে এ মাটিতে দুর্বার ভাষা-আন্দোলন গড়ে তুলেছিলেন,তার অনুপুঙ্খ তথ্য দ্বারা ‘দিনাজপুরে ভাষা-আন্দোলন’ গ্রন্থটি রচিত। শুধু ভাষা-আন্দোলনই নয়,সামগ্রিকভাবে দিনাজপুরকে পাওয়া যাবে এ গ্রন্থে। গ্রন্থটি রচনা করেছেন বিশিষ্ট শেকড়সন্ধানী গবেষক মোজাম্মেল বিশ্বাস। ইতিহাসের অনুসন্ধিৎসু পাঠক ও গবেষকরা বইটি পড়ে বিশেষভাবে উপকৃত হবেন।
700.00৳ Original price was: 700.00৳ .561.00৳ Current price is: 561.00৳ .
20%
ছাড়
আপনার পছন্দের আরও বই





