Sale!

রাশিয়ার চিঠি

প্রকাশনী :
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2020
ভাষা : bangla

রবীন্দ্রনাথ ঠাকুর যে সকল বইতে তার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করে গেছেন,তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার চিঠি’ । সোভিয়েত সরকারের আমন্ত্রণে ১৯৩০ সালের সেপ্টেম্বরে তিনি রাশিয়া গিয়েছিলেন। সেখানকার অবস্থা দেখে যে চিঠিপত্র তিনি লিখেছিলেন সেগুলোই তার রাশিয়ার চিঠি নামে পরিচিত। নোবেল পুরস্কার পাওয়ার পর রাশিয়ায় তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন; কেননা নোবেল প্রাপ্তির বছরেই,অর্থাৎ ১৯১৩ সালেই গীতাঞ্জলি’র অনুবাদ রুশপত্রিকায় প্রকাশিত হয়ে গিয়েছিল । রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়ার চিঠিগুলোতে ১৯৩০ সালে অর্থাৎ বিপ্লবের মাত্র তেরো বছর পর। সেখানকার অবস্থা দেখে অভিভূত হয়েছিলেন । সেই সঙ্গে তিনি রাশিয়ার কিছু প্রশংসা ও সমালোচনাও করেছিলেন। চিঠিগুলোতে তিনি রাশিয়া সম্পর্কে তাদের অর্থনৈতিক নির্মাণ,মানবিকতা,সাম্যচিত্ত জাগিয়ে তোলার নানা শিক্ষাগত ও সাংস্কৃতিক কর্মকান্ড সম্পর্কে অনেক কিছু লিখেছেন যা এখনো দারুণভাবে পাঠযোগ্য। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের অভ্রভেদী আলোকস্তম্ভ। তাঁর হাতে পূর্ণতা পেয়েছে অসম্পূর্ণ বাংলা সাহিত্য । তিনি একাই যে পরিমাণ সাহিত্য-সম্পদ সৃষ্টি করেছেন পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত বিরল । কবিতা,গল্প,উপন্যাস,প্রবন্ধ,নাটক,চিত্রকলা,ভ্রমণ-সাহিত্য,পত্র-সাহিত্য সবকিছুতেই তিনি শ্রেষ্ঠত্বের পরিচয় দান করেছেন। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করে তিনি শুধু নিজেকেই সম্মানিত করেননি,বাংলা সাহিত্যকেও মর্যাদার আসনে। অধিষ্ঠিত করেছেন । ১৮৬১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ৭২ বছর সৃষ্টিক্ষম থেকে ৮০ বছর বয়সে। ১৯৪১ সালে দিগ্বিজয়ী এই প্রতিভাবান পুরুষ শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

Original price was: 200.00৳ .Current price is: 166.00৳ .

17%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top