Sale!

পৃথিবীর এক ঝলক

প্রকাশনী :
পৃষ্ঠা : 240
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2014
ভাষা : bangla

অনেকদিন বাদে আবার তোমায় লিখতে বসলাম। ক’দিন আগেই তোমার সঙ্গে ফোনে কথা হলো। তারপরই হঠাৎ ঠিক করলাম একটু ‘চায়না’ বেড়িয়ে আসি। জানো তো, আমি স্বভাবতই একটু বেশি কুঁড়ে, সেজন্য ঠিক করলাম একটা শহরই বেড়িয়ে আসি। বেইজিং, আগে যার নাম ছিল পিকিং, সেখানেই কাটাবো ঠিক করলাম এক সপ্তাহ। আমাদের এখানকার এক ঘনিষ্ঠ বাংলাদেশী বন্ধু সপরিবারে নানজিংয়ে আছে, খুব ধরেছিল ওদের সঙ্গে ক’দিন কাটাতে, তবে সময়াভাবে সেটা বাদই দিলাম। আমাদের এই ফ্লাইটটা ডেট্রয়েট থেকে সোজা ননস্টপ পাড়ি দেবে বেইজিং পর্যন্ত (প্রায় ৬ হাজার মাইল) একনাগাড়ে, এর আগে খুব একটা চালু হয়নি এরকম লং ডিস্টেন্স পারাপার। সেজন্য মনে একটু শঙ্কা জেগেছিল বৈকি! মিলওয়াকির এক বন্ধু বলল- যাচ্ছিস যা, তবে সঙ্গে একটু পেট্রোল নিয়ে গেলে ভালো হতো না! না নেহাতই ঠাট্টা! যাওয়ার ক’দিন আগে কলকাতা থেকে দিলীপের ফোন এলো। ও কয়েকবার বেইজিং গেছে, কথায় কথায় বললাম বেইজিং যাওয়ার অভিপ্রায়ের কথা। স্বভাবসুলভ বিজ্ঞের মতো বললো, ‘বেইজিং যাবি?’ বললাম, ‘হ্যাঁ।’ ‘এই প্রথমবার?’ ‘হ্যাঁ।’ ‘যাবি যা ঘরে আয়;

Original price was: 600.00৳ .Current price is: 483.00৳ .

20%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top