
সময়ের বয়ান
কুমিল্লা-লাকসাম-নোয়াখালী জাতীয় জনপথের কুমিল্লা সড়ক বিভাগের সর্বদক্ষিণ সীমারেখার একটু উত্তরে অবস্থিত বিপুলাসার জনপদ লাকসাম থানার দক্ষিণে নাথেরপেটুয়া ইউনিয়নের একটি বর্ধিষ্ণু বাজার। বিপুলাসারে একসময় জমজমাট হাট বসতো প্রতি রোববার, বুধবার। সর্বপ্রকার মৌসুমী কৃষিপণ্য দানাশস্য রবিশস্য গরুছাগল হাঁসমুরগি ডিমদুধ সোনারূপা কাঁসাপিতল তামা লোহার ধাতবদ্রব্য তাঁতের দ্রব্যসামগ্রী অপরাপর কুটির-শিল্প এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনাবেচা হতো প্রতি হাটবারে। প্রত্যন্ত এলাকার অধিবাসী মানুষজন হাঁটে আসতেন কেনাবেচা করতে, সপ্তাহের প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতে। এমনকি পরিচিতজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে, আড্ডা-ইয়ার্কি করতে, বিনোদনে আত্মমগ্ন হতে। আড্ডা বিনোদনের স্থানটি ছিল ছায়াঘেরা অশ্বত্থতলা। ১৯৫০ সালের হিন্দু-মুসলমান দাঙ্গার পূর্ব পর্যন্ত প্রতি মাঘ মাসে বিপুলাসারে রমরমা মেলা বসতো। বসতো যাত্রা, কবিগানের আসর।
425.00৳ Original price was: 425.00৳ .338.00৳ Current price is: 338.00৳ .
20%
ছাড়
আপনার পছন্দের আরও বই

