
পড়শি পাড়ায়
এ লেখার বিষয় Managing At the Top (MATT) নামক ট্রেনিং-এ ঘটে যাওয়া কিছু ঘটনা। নির্ভেজাল সত্য কাহিনী। গল্প উপন্যাস নয় যে নিজের মত বানিয়ে লিখে গেলাম। কাহিনীর পাত্রপাত্রীরাও দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন, কাজেই লেখা শুরুর আগে বোধকরি সাফাই গেয়ে রাখা ভালো। কারণ, এতো আর আমজনতা নিয়ে কারবার নয়; অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপ-সচিব বলে কথা। ট্রেনিং-এর নামটিই বলে দিচ্ছে এতে কারা জড়িত। তাদের চটিতং করা বুদ্ধিমানের কাজ নয়। সাফাইটা বরং স্বনামধন্য লেখক লীলা মজুমদারের উদ্ধৃতি দিয়ে শুরু করি। তিনি বলেছেন ‘বাস্তব জগতে হাসির জিনিস বলে কিছু নেই, হাসি থাকে মানুষের চোখে, মনে, বুকের ভেতর, আর কোথাও নয়। কি জন্য কোন মানুষ হাসে তাই দেখে ঐ লোকটার মনের যতোটা নাগাল পাওয়া যায় আর কোন তদন্তে সেটা সম্ভব নয়।’
150.00৳ Original price was: 150.00৳ .125.00৳ Current price is: 125.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই





