
জীবনানন্দ ও তাঁর কাল
হরিশংকর জলদাস গল্প-উপন্যাস লিখে খ্যাতিমান। কথাসাহিত্য ছাড়া আর একধরনের লেখার তিনি অনুরাগী। তা হল-গবেষণাসাহিত্য। উদাহরণ হিসেবে ‘বাংলা সাহিত্যের নানা অনুষঙ্গ’ এবং ‘নদীভিত্তিক বাংলা উপন্যাস ও কৈবর্তজনজীবন’ গ্রন্থ দুটোর নাম উল্লেখ করা যেতে পারে। এই ধারার অন্যতম উল্লেখনীয় গ্রন্থ হল-‘জীবনানন্দ ও তাঁর কাল।’ ‘জীবনানন্দ ও তাঁর কাল’ গ্রন্থে জীবনানন্দ দাশের ৫৫ বছরের জীবনকে সালওয়ারি সাজানো হয়েছে। এ গ্রন্থে লেখক শুধু জীবনানন্দের জীবনকথা শোনাননি,তাঁর সমকালের চারিত্র্যকেও উপস্থাপন করেছেন। এখানে জীবনানন্দের সমকালের ভারতবর্ষ ও বহির্বিশ্ব-তার সমস্ত অবয়ব নিয়ে উপস্থিত হয়েছে। কবির সময়ের সমাজ-সাহিত্য-ধর্ম্যবোধ-ঐতিহ্যচেতনা-রাজনীতি-সবকিছুর তথ্য আছে এই বইটিতে। জীবনানন্দের সঙ্গে রবীন্দ্রনাথ,নজরুল,বুদ্ধদেব,সুধীন্দ্রনাথ,নোবেল প্রাইজ-ইত্যাকার নানা বিষয়ের সুলুক-সন্ধানের আকরগ্রন্থ এটি। প্রাচ্য-পাশ্চাত্যের সাহিত্য-রাজনীতি-ধর্ম-দর্শন সংশ্লিষ্ট মানুষজন এই গ্রন্থের কুশীলব। ১৮৯৯ থেকে ১৯৫৪ কালপরিধির বাংলা সাহিত্য ও বিদেশি সাহিত্য সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে সহায়তা করবে এই বইটি। ‘জীবনানন্দ ও তাঁর কাল’-এ তত্ত্বের ভার নেই,আছে তথ্যের সুনিপুণ সমাবেশ।
550.00৳ Original price was: 550.00৳ .442.00৳ Current price is: 442.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই