
প্রফেসর ডাবল এ
আবির,মাহাদি ও নাতাশা স্কুলপড়ুয়া তিন বন্ধু। হঠাৎ করেই একদিন এক বিচিত্র ঘটনার মাধ্যমে তাদের সাথে বিজ্ঞানী প্রফেসর ডাবল এ-এর পরিচয় ঘটে। প্রফেসর ডাবল এ তাদের দিলেন এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাত্র চারদিনের মধ্যে তার সাত বছরের মেয়ে অর্থিকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করতে হবে। আবির তীক্ষè বুদ্ধির অধিকারী,নাতাশা বিচক্ষণ আর মাহাদি সাহসী ও রসিক। তারা বিজ্ঞানের ভক্ত এবং দৈনন্দিন ব্যবহারের সামগ্রী দিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষায় পটু। অপহরণকারীদের নেতা ঋব২৬ অত্যন্ত শক্তিশালী ও ক্ষমতাবান গডফাদার। আবির,মাহাদি আর নাতাশা কি পারবে তাদের বুদ্ধিমত্তা,সাহসিকতা আর বিচক্ষণতা দিয়ে ঋব২৬-এর হাত থেকে অর্থিকে ফিরিয়ে আনতে? Ñজানতে হলে ডুবতে হবে এই দুর্দান্ত রোমাঞ্চকর কাহিনীতে। অ্যাডর্ন বিভিন্ন বয়স উপযোগী বিশেষায়িত বই প্রকাশ করার পাশাপাশি ঋদ্ধদের বয়সের ও তারও কম বয়সের শিশুদেরও উৎসাহিত করতে তাদের সৃষ্টি নিয়ে বই প্রকাশ করে এসেছে। ঋদ্ধ’র এই বই শিশু-কিশোরদের ভালো লাগবেÑতাতে কোনো সন্দেহ নেই।
100.00৳ Original price was: 100.00৳ .83.00৳ Current price is: 83.00৳ .
17%
ছাড়
আপনার পছন্দের আরও বই

