
বাংলা সাহিত্য ইতিহাসের ইতিহাস
“বাংলা সাহিত্য ইতিহাসের ইতিহাস” বই এর ফ্ল্যাপের কথাঃ বাংলা সাহিত্যের ইতিহাস রচনার ইতিহাস প্রায় দেড়শ বছরের বহমান প্রকল্প। ১৮৩০-এ কাশীপ্রসাদ ঘোষ যার সূচনা করেন,একবিংশ শতাব্দীতেও তার নিরন্তর অনুসন্ধান চলছে। দেশভাগের আগে অখণ্ড বাংলায় ও দেশভাগের পরে দ্বিখণ্ডিত দুই বাংলায়। অথচ,দীর্ঘ সময়ের এই সাহিত্যের ইতিহাস চর্চার কোনো সুলিখিত,ধারাবাহিক ইতিহাস নেই। সাহিত্যের ইতিহাস চর্চার নানামুখী বিবর্তন,সীমাবদ্ধতা,রাজনৈতিক ও তাত্ত্বিক নানা অভিঘাত,এমনকি বাঙালি জাতি-চেতনার বহুকৌণিক ও বহুরৈখিক অন্বেষণ ও প্রকাশের হদিশ দিতে চাওয়ার তাগিদেই এই বইয়ের আয়োজন । “বাংলা সাহিত্য ইতিহাসের ইতিহাস” বই এর সূচিপত্রঃ প্ৰথম অধ্যায়: সাহিত্য-ইতিহাস-চর্চা: উপযোগিতা ও পদ্ধতি-১১ দ্বিতীয় অধ্যায়: বাংলা সাহিত্য-ইতিহাস রচনার নানা প্রেক্ষিত-১৭ তৃতীয় অধ্যায়: উনিশ শতকে বাংলা সাহিত্য-ইতিহাস চর্চা-৩১ চতুর্থ অধ্যায়: বিশ শতকের প্রথমার্ধে বাংলা সাহিত্য ইতিহাস চর্চা-৬৭ পঞ্চম অধ্যায়ঃ বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্য-ইতিহাস চর্চা-৯৯ ষষ্ঠ অধ্যায়: দুই বাংলার সাহিত্য-ইতিহাস চর্চার তুলনামূলক আলোচনা-১৬৮ পরিশিষ্ট: বাংলা সাহিত্য-ইতিহাস বিষয়ক কালানুক্রমিক গ্রন্থপঞ্জি-১৭৮ গ্ৰন্থপঞ্জি-১৮৩
350.00৳ Original price was: 350.00৳ .235.00৳ Current price is: 235.00৳ .
33%
ছাড়
আপনার পছন্দের আরও বই





