
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকার গোপন দলিল
“বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন ভূমিকার গোপন দলিল” বইয়ের ভূমিকার লেখা: স্বাধীনতা অর্জনের পর তিন দশকেরও বেশি সময় পেরিয়ে এসেছি আমরা। এ সময়কালে আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখি হয়েছে নেহায়েত কম নয়। তবে এসব লেখার অধিকাংশই রচিত হয়েছে যতটা না মুক্তিযুদ্ধের প্রকৃত তথ্য ও ইতিহাসের আলােকে তার চেয়ে অনেক বেশি আবেগের আতিশয্যে অথবা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে। ফলে মুক্তিযুদ্ধের প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাস আজও আমাদের বর্তমান প্রজন্মের কাছে রয়ে গেছে অজানা। তেমন একটি ইতিহাস কতদিনে রচিত হবে জানি না। তবে বাস্তব তথ্যপ্রমাণের ভিত্তিতে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরার প্রচেষ্টা অব্যাহতভাবে চালিয়ে গেলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ক্রমান্বয়ে আমাদের কাছে উন্মােচিত হবে। বেরিয়ে আসবে আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গৌরবদীপ্ত এই ঘটনার নানা অজানা বিষয়।
150.00৳ Original price was: 150.00৳ .125.00৳ Current price is: 125.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই





