
রাষ্ট্রদ্রোহিতা
“রাষ্ট্রদ্রোহিতা” বইটির ভূমিকা থেকে নেয়াঃ আইনের সফল এবং সার্থক ব্যাখ্যা করিবার পূর্ণ অধিকার একমাত্র সুপ্রীম কোর্টের। সুপ্রীম কোর্ট আইনের যে ব্যাখ্যা দিবে তাহা সকলেই মানিতে বাধ্য; ইহাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নির্দেশ। ১৯৪৭ (আগস্ট) হইতে ১৯৭১ (মার্চ) পর্যন্ত পাকিস্তানের সকল হাইকোর্ট আইনের যে ব্যাখ্যা দিয়াছে তাহা আমরা মানিতে বাধ্য। ভারতের উচ্চাদালতসমূহ আইনের যে ব্যাখ্যা দিয়াছে তাহা আমরা শ্রদ্ধার সহিত গ্রহণ করি। রাষ্ট্রদ্রোহিতা বিষয়ে উপমহাদেশের উচ্চাদালতগুলিতে যেই সমস্ত সিদ্ধান্ত গৃহীত হইয়াছে তাহা এই পুস্তকে রেফারেন্স-এর সহিত পরিবেশন করিয়াছি। এই বিষয়ের আইনকে বুঝিবার জন্য উচ্চাদালতসমূহের সিদ্ধান্তের আশ্রয় নেওয়া একমাত্র বাঞ্ছনীয় পন্থা। ব্যক্তিগত ব্যাখ্যা আইনের দৃষ্টিতে অল্প মূল্য বহন করে। উচ্চাদালতের সিদ্ধান্তকে আইনের ভাষায় নজির বলা হয়। ঐ নজিরগুলি আইনবিষয়ক পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়। বলাবাহুল্য,নজির ইংরেজি ভাষায় লিখিত। আমি সেগুলি অনুবাদ করিয়াছি; তবে অনুবাদ আক্ষরিক নয়। রাষ্ট্রদ্রোহিতা একটি জটিল এবং কঠিন বিষয়। ব্যাখ্যার মাধ্যমে ইহার জটিলতা কমিয়া আসিতেছে। ইংরেজ আমলে রাষ্ট্রদ্রোহিতা বলিতে যাহা বুঝাইত,তাহা নিতান্তই নিষ্ঠুর ছিল। পাকিস্তান আমলে তাহার ধার কমিয়া আসিতে থাকে। বাংলাদেশ স্বাধীন হইবার পর এই ক্ষেত্রে ঔদার্য পরিলক্ষিত হইবে ইহাই কাম্য। এই পুস্তিকা প্রকৃতপক্ষে আমার দণ্ডবিধির ভাষ্য নামক বৃহদাকার পুস্তক হইতে সংকলিত।
30.00৳ Original price was: 30.00৳ .20.00৳ Current price is: 20.00৳ .
ছাড়
আপনার পছন্দের আরও বই



