Sale!

তুমি ফিরবে বলে (পুরনো দাওয়াহ সংস্করণ)

সম্পাদনা- আসিফ আদনান

পৃষ্ঠা: ১৯২ (পেপার ব্যাক কভার)

‘তুমি ফিরবে বলে’ বইটি রবের দিকে মানুষকে ফিরিয়ে আনার আকুতিভরা এক তীব্র মর্মস্পর্শী আখ্যান। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে অধ্যায়ে, প্রতিটি শব্দে শব্দে মিশে আছে পথহারা যুবকদের প্রতি ভালোবাসা মেশানো নববি দাওয়াত। আছে তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার আকুল আহ্বান। সদ্য গোঁফ গজানো কিশোর থেকে শুরু করে মাঝবয়েসী কোনো ভদ্রলোক এমনকি সারাজীবন সেক্যুলার জীবন যাপন করা প্রৌঢ়ের জন্যেও এই বই সমান গুরুত্ব রাখে।

যুবকদের দ্বীনে ফিরে আসার আহ্বান জানিয়ে এই ধরনের মোটিভেশনাল বই বাংলা ভাষায় খুবই অপ্রতুল। অনেকেই স্বউদ্যোগে বইটি শতাধিক কপি বিলি করেছেন। মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেবার চেষ্টা করেছেন। তাই এ দিকটা বিবেচনায় রেখে অনেক পাঠকই অনুরোধ করেছেন, বইটার যেন একটা সুলভ সংস্করণ বের করা হয়। যাতে দামটা সবার হাতের নাগালে থাকে। যেন দাওয়াতি কাজ হিসেবে এটি ব্যবহার করা যায়। আলহামদুলিল্লাহ এই দিককে বিবেচনায় রেখে সমর্পণ প্রকাশন বইটির দাওয়াহ সংস্করণ নিয়ে এলো। এই সংস্করণে ভিতরের কোনো পরিবর্তন নেই, কাগজের পরিবর্তন ছাড়া।

প্রকাশনী পরিবর্তন হওয়াতে এই বইয়ের নতুন সংস্করণ বের হয়েছে। পুরোন সংস্করণের কিছু বই থেকে যাওয়ায় তা বিশেষ মূল্য ছাড়ে দেওয়া হচ্ছে

Original price was: 130.00৳ .Current price is: 91.00৳ .

30%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top