Sale!

রাসূল (সা) এর শ্রেষ্ঠ সীরাত গ্রন্থ আর রাহীকুল মাখতূম (হার্ডকভার)

পৃষ্ঠা : 800
কভার : হার্ড কভার
সংস্করণ : 9th Published, 2018
ভাষা : বাংলা

আর রাহীকুল মাখতূম: একটি অনবদ্য সীরাত-গ্রন্থ। নবী কারীম ﷺ-এর সীরাত পর্যালোচনায়, সীরাতের ঘটনামালার সুসংহত ও মনোজ্ঞ উপস্থাপনায় বক্ষ্যমাণ গ্রন্থটি সত্যিই এক নজিরবিহীন রচনা। আল কুরআনুল কারীম, হাদীসে নববী ও বিশুদ্ধ আছার এবং ঐতিহাসিক বর্ণনার নির্যাস বের করে প্রাজ্ঞ লেখক তাঁর এ বইটি সুবিন্যস্ত করেছেন। বইটি নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মানদণ্ড রক্ষা করে মহানবী ﷺ-এর পবিত্র সীরাত উপস্থাপন করেছে, যা পাঠকের সামনে উজ্জ্বল করে দেয় সীরাতুল মুস্তাকীমের নিশানাসমগ্র। দেখিয়ে দেয় সীরাতুন্নাবী পাঠের সঠিক পদ্ধতি। এই গ্রন্থে বিস্তারিত ভাবে যে সকল বিষয় আলোচিত হয়েছে সেগুলো হল –

• তৎকালীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা

• রবের ধর্ম-কর্ম ও ধর্মীয় মতবাদ

• জাহিলিয়াতের সংক্ষিপ্ত বিবরণ

• রাসুলুল্লাহ ﷺ-এর বংশ পরিচয়, বিবাহ, দাম্পত্য, সন্তান-সন্ততি, তাঁর আবির্ভাব এবং এর পর ঘটনা বহুল পবিত্র জীবনের চল্লিশটি বছর

• নুবুওয়াত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চিত্র

• নবুওয়তী জীবন এবং তার দাওয়াত

• প্রথম পর্যায়ের মুসলিমগণের ধৈর্য ও দৃঢ়তার অন্তর্নিহিত কারণসমূহ

• মক্কা ভূমির বাইরে ইসলামের দাওয়াত প্রদান

• ইসরা ও মিরাজ

• হিজরত

• মাদানি জীবন

• যুদ্ধ-বিগ্রহ, সন্ধি-চুক্তি

• রাষ্ট্র প্রতিষ্ঠা

• সামাজিক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন এবং তাঁর ইহলৌকিক জীবন থেকে তিরোধান

Original price was: 770.00৳ .Current price is: 370.00৳ .

52%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top