Sale!

নান্দনিক তিরিশ কবির শিল্পচৈতন্য

প্রকাশনী :
পৃষ্ঠা : 271
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2012
ভাষা : bangla

“নান্দনিক তিরিশ কবির শিল্পচৈতন্য” বইয়ের ফ্ল্যাপের লেখা: রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের প্রধান পাঁচজন কবি জীবনানন্দ দাশ,সুধীন্দ্রনাথ দত্ত,অমিয় চক্রবর্তী,বুদ্ধদেব বসু ও বিষ্ণু দে’র কাব্যসম্ভার বাংলা সাহিত্যকে বিপুলভাবে প্রভাবিত করেছে। কিন্তু তারা কেবল কবিতাই লেখেননি,নিজেদের সাহিত্যকেন্দ্রিক বিচিত্র ভাবনা ও অনুভূতি নিয়ে নানা প্রবন্ধও লিখেছেন। সেইসব প্রবন্ধে মূর্ত হয়ে উঠেছে তাদের স্বকীয় নন্দনবিশ্ব। প্রকৃতপক্ষে,তাঁদের নন্দনতত্ত্ব-কেন্দ্রিক প্রবন্ধসমূহ দৃষ্টিভঙ্গিতে বিচিত্র ও স্বভাবে প্রাতিস্বিক,আয়তনে বিপুল,প্রসারে বৈশ্বিক,চেতনায় মহাবৈশ্বিক। কিন্তু এ নিয়ে তাৎপর্যপূর্ণ গবেষণার তেমন নমুনা পাওয়া যায় না। এর একটি কারণ,কাজটি সহজ নয়। “নান্দনিক তিরিশ: কবির শিল্পচৈতন্য” গ্রন্থটিতে আবু দায়েন এই কঠিন কাজটি যােগ্যতা ও দক্ষতার সঙ্গেই সম্পন্ন করেছেন। তিরিশের প্রধান কবিদের রচনাসমূহকে প্রাথমিক পর্যায়ে এককভাবে,এবং পরে যৌক্তিক ধারাবাহিকতায় পরস্পর-সাপেক্ষতার বিবেচনায় তুলনামূলকভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করেছেন। তিরিশের কবিদের প্রবন্ধে বর্ণিত বিভিন্ন লেখক ও শিল্পতাত্ত্বিকের মূল রচনা,লেখকদের ওপর তাদের প্রভাব,দার্শনিক বৈপরীত্য ও সাযুজ্য যেমন বিশ্লেষণ করেছেন,তেমনই সাহিত্যকেন্দ্রিক চিন্তাধারার অগ্রসরমানতা ও পরিণতিমুখিতার রূপরেখাও নির্মাণে সচেষ্ট হয়েছেন। বৈশ্বিক পরিপ্রেক্ষিতে নন্দনতত্ত্ব এবং সাহিত্যতত্ত্বের আলােচনা এ গ্রন্থটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।

Original price was: 350.00৳ .Current price is: 293.00৳ .

16%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top