
পৃথিবী মানুষ বিজ্ঞান
ফ্ল্যাপে লিখা কথা আলী ইমাম এবং শিশুসাহিত্য দুটোই সমার্থক। প্রায় ৪০ বছর ধরে নিরন্তর স্বপ্ন বিলাসী শিশুসাহিত্য রচনার এক দক্ষ রাজকুমার তিনি। শিশুমানস ,শিশুজগত ,শিশুকল্পনাকে ধারণ করে বহু বিচিত্র রচনার সম্ভারে সমৃদ্ধ করেছেন তিনি বাংলা্ শিশুসাহিত্য। চিরায়ত রচনাভঙ্গি ,ধ্রুপদ কাহিনী নির্মাণ এবং ক্লাসিক্যাল শিশুসাহিথ্যের মর্মকে তিনি কর্মে রূপান্তর করেছেন। তিন শতাধিক গ্রন্থের আয়নায় আলী ইমামকে প্রতিবিম্বিত করলে বিস্মি হতে হয়। শিশুসাহিত্য জগতের যাবতীয় অনুষঙ্গ ও কলকব্জাস সযত্নে তিনি আত্নস্থ করেছেন। শব্দজালে বন্দি করেছেন মধুর রূপকল্পনাকে। আলী ইমাম সেই বিরণ বাক্য শ্রমিকদের একজন ত্যাগ ও মোহের ছলনে যিনি শিশুসাহিথ্যের স্বপ্নময় পথ থেকে কখনিই সরে দাঁড়াননি। কমপ্লিট শিশুসাহিত্যিক বলতে যা বোঝায় আলী ইমাম তারই স্বয়ম্ভু প্রতীক। শুধু অর্থহীন কল্পনার উড্ডীন ফানুস নয়,আলী ইমামের রচনা বাস্তব পৃথিবীর ধুলিকণাকেও স্পর্শ করছে। আলী ইমামের মূল ক্ষেত্র গদ্য রচনা। গল্প ,উপন্যাস,ফিচার ভ্রমণকাহিনী ,বিজ্ঞানবিষয়ক রচনা,প্রবন্ধ বিন্দু বিন্দু বহু রত্নকণায় তিনি আমাদের শিশুসাহিত্যওকে পত্রপুষ্প পল্লবে সজ্জিত করেছেন। আলী ইমাম নিজস্ব অবস্থান তৈরি করেছেন স্বাধীনতা -পরবর্তী সময় থেকে। নিষ্ফল,অনুর্বর ,উদ্দেশ্যপ্রণোদিত অভিভাবকহীন,আমাদের শিশু সাহিত্যকে তিনি সাবালক করেছেন। অজস্র,অবিরাম,ক্লান্তিহীন রচনা তার। দূর লক্ষপানে একাকী অভিলাষী যাত্রা তার। আলোর মশাল হাতে,,গভীর ও সুপ্তি -ভাঙানিয়া,তিমিরবিদারী অভ্যুদয়ের সৈনিক তিনি। এক সামগ্রিক জীবন মগ্নতায় শিশু চৈতন্যকেত যিনি লালন করেন,তার মতো সার্থকনামা শিশুসাহিত্যিক সমগ্র বাংলা সাহিত্যের প্রেক্ষাপটেই খুঁজে পাওয়া ভার। দ্বিধাহীন বাক্যে লেখা যায়,আলী ইমাম একমেবাদ্বিতীয়ম।
250.00৳ Original price was: 250.00৳ .205.00৳ Current price is: 205.00৳ .
18%
ছাড়
আপনার পছন্দের আরও বই





