
দ্য স্যান্ডস অভ টাইম
ফ্ল্যাপে লিখা কথা চার সন্ন্যাসিনী অকস্মাৎ নিজেদেরকে আবিষ্কার করল বৈরী পৃথিবীতে। নিজেদের অজান্তেই তারা পরিণত হল দুই প্রভাবশালী পুরুষের দাবার ঘুঁটিতে। এদের একজন জেমি মাইরো,বিদ্রোহী বাস্ক জাতীয়তাবাদী নেতা এবং অপরজন স্প্যানিশ সেনাবাহিনীর নিষ্ঠুর এক কর্নেল র্যামন আকোকা। চার নারী এবং তাদের পুরুষরা যাদেরকে ভালোবাসা নিষেধ- মেগান এতিম এ মেয়েটি জেমি মাইরোর প্রতি তীব্র আকর্ষণ অনুভব করে। লুসিয়া সিসিলিয়ান এ সুন্দরী খুনের দায়ে পালিয়ে বেড়াচ্ছে। মুক্তিযোদ্ধা রুবিও আরজানো তাকে ভালোবাসে,তার জন্য নিজের জীবন বিপন্ন করে তুলতেও পিছপা হয় না। টেরেসা তার অপরাধবোধ তাকে বাধ্য করে বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে। গ্রাসিয়েলা এক ভয়ংকর গোপন খবর জেনে যাবার কারণে প্রায় ধ্বংসের মুখোমুখি হয় সে এবং রিকার্ডো মেল্লাডো। রিকার্ডো ভালোবাসে গ্রাসিয়েলাকে। দ্য সান্ডস অভ টাইম এক অবিস্মরণীয় অ্যাডভেঞ্চার এবং অসাধারণ এক প্রেমকাহিনী। কাহিনীর পটভূমি স্পেন।
400.00৳ Original price was: 400.00৳ .299.00৳ Current price is: 299.00৳ .
25%
ছাড়
আপনার পছন্দের আরও বই




