Sale!

মুজতবা-সাহিত্যের রূপবৈচিত্র্য রচনাশৈলী

প্রকাশনী :
পৃষ্ঠা : 504
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2010
ভাষা : bangla

সৈয়দ মুজতবা আলী তাঁর মধ্যবয়সে বাংলা সাহিত্যে আবির্ভূত হন। তাঁর সরস ও মজলিশি ঢঙের রচনা খুব দ্রুতই বাংলা সাহিত্যে মর্যাদার আসন করে নেয় এবং বহু পাঠকের হৃদয় হরণ করে। কারণ রসের আড়ালে তাঁর বিপুল জ্ঞান ও তির্যক দৃষ্টি একই সঙ্গে পাঠকহৃদয়ে প্রজ্ঞার আলোও জ্বালিয়ে দেয়। দেরিতে শুরু করলেও গল্প-উপন্যাস-প্রবন্ধ-ভ্রমণ-স্মৃতিকথা ইত্যাদি মিলিয়ে বিস্তর লিখেছেন তিনি। তবে মুজতবা আলীর প্রভাব ও ব্যাপক পাঠক থাকলেও তাঁকে ঘিরে গবেষণাধর্মী কাজ নেই বললেই চলে। এই অভাবটিই পূরণ করতে চেয়েছেন মুজতবা-গবেষক অধ্যাপক নূরুর রহমান খান। যে কোনো গবেষক ও নিবিড় পাঠকের জন্য অত্যন্ত প্রয়োজনীয় তাঁর এই বইটি।

Original price was: 500.00৳ .Current price is: 400.00৳ .

20%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top