Sale!

পথে পথে সঞ্চয় সম্মুখ যাত্রা

প্রকাশনী :
পৃষ্ঠা : 198
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2024
ভাষা : bangla

এই বইয়ে আত্মজৈবনিকতা আছে। লেখক তাঁর চলার পথে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের মধ্য দিয়ে যা পেয়েছেন ও শিখেছেন তারই একাংশ এখানে উপস্থিত। দু-একটি ছাড়া সবগুলো প্রবন্ধই আকারে ছোট; কিন্তু সব কটিতেই তাগিদটা হচ্ছে সমাজ ও রাষ্ট্রে মৌলিক পরিবর্তন আনবার। যে পরিবর্তন সম্ভব হবে না। সামাজিক বিপ্লব সম্পন্ন করতে না পারলে । এবং সামাজিক পরিবর্তনের জন্য আবশ্যক হলো সাংস্কৃতিক জাগরণ,যে জাগরণটি আমাদের সমাজে ঘটেনি,এবং যেটি না ঘটলে সমষ্টিগতভাবে এবং যথার্থ অর্থে সামনে এগোনো কিছুতেই সম্ভব হবে না। সাংস্কৃতিক জাগরণের বিষয়ে এ বইয়ের লেখক অন্যত্রও লিখেছেন,এখানেও লেখা হয়েছে। প্রবন্ধগুলো বিভিন্ন সময়ে এবং ভিন্ন ভিন্ন প্রয়োজনে ও পরিপ্রেক্ষিতে লেখা। কিন্তু সেগুলো একই সূত্রে গ্রথিত,এবং সেটি হলো সম্মুখ যাত্রা। লেখকের বক্তব্য স্পষ্ট,তবে উপস্থাপনাটা হৃদয়গ্রাহী। তাঁর রচনার এই সাধারণ বৈশিষ্ট্য এই বইয়েও সমান মাত্রায় উপস্থিত।

Original price was: 400.00৳ .Current price is: 317.00৳ .

21%
ছাড়

- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top