
বিজ্ঞানের রাজ্যে: কার্যকারণ
জন্মের পর থেকেই শিশু অপার বিস্ময়ে দেখে তার চারপাশের জগৎ। সে সবকিছু জানতে চায়,বুঝতে চায়। প্রশ্নের পর প্রশ্ন। মা-বাবা,ভাইবােন অস্থির হয়ে ওঠেন। কিন্তু শিশুদের প্রতিটি প্রশ্ন ধৈর্য ধরে শােনা ও তাকে সবকিছু বুঝিয়ে বলা অভিভাবকদের অন্যতম কর্তব্য। মেধা বিকাশের এটা অন্যতম উপায়। শিশুরা সাধারণত সেসব প্রশ্নই করে যা তারা চারপাশে নিত্যদিন ঘটতে দেখে। ফ্রিজে খাবার ভালাে থাকে কেন,দুপুরে খাওয়ার পর কেন ঘুম পায়,সব চাকা কেন গােল,মাছ কি পানি খায়—এই সব এবং আরও অদ্ভুত সব প্রশ্ন। বড়দের কাছে মনে হয় এসবের আবার কারণ কী? কিন্তু শিশুদের কাছে এসব প্রশ্নের উত্তর জরুরি হয়ে ওঠে। আমরা যারা মনে করি সবকিছু জানি,শিশুদের এসব প্রশ্ন শুনলে বুঝতে পারি আসলে আমরা কত কম জানি। তাই আমাদের সন্তানেরা যেন এই কম-জানার বিড়ম্বনায় না পড়ে,সেজন্য যতটা সম্ভব তাদের জানার আগ্রহ সৃষ্টি ও তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানার ব্যবস্থা করার প্রতি আমাদের যত্নবান হতে হবে। এ বইটি শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে সাহায্য করবে।
225.00৳ Original price was: 225.00৳ .191.00৳ Current price is: 191.00৳ .
15%
ছাড়
আপনার পছন্দের আরও বই





