Sale!

সমাজ সংস্কৃতি রাজনীতি

প্রকাশনী :
পৃষ্ঠা : 144
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2019
ভাষা : bangla

অধ্যাপক আনিসুজ্জামানের দশটি লিখিত বক্তৃতার সংকলন এ বই। বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের আমন্ত্রণে বিভিন্ন সময়ে স্মারক বক্তৃতা হিসেবে তিনি এ প্রবন্ধগুলাে পাঠ করেন। কখনাে নির্দিষ্ট বিষয় আবার কখনাে কোনাে ব্যক্তিকে কেন্দ্র করে তার আলােচনা। অষ্টাদশ শতাব্দী অবধি বাংলার মুসলমানের পরিচয়-বৈচিত্র্য,ইব্রাহিম খাঁর স্মৃতিকথায় বিশ শতকের বাঙালি মুসলমান সমাজের চিত্র কিংবা বাংলাদেশের সংবিধানের বাংলা ভাষ্য যেমন তার বক্তৃতার বিষয় হয়েছে; তেমনি মহামহােপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী,ড. মুহম্মদ শহীদুল্লাহ,মিসেস এম রহমান,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তাজউদ্দীন আহমদ,অধ্যাপক খান সারওয়ার মুরশিদ,শিল্পী মুর্তজা বশীর এঁদের জীবন ও অবদান নিয়েও তিনি আলােচনা করেছেন। বাদ যায়নি বর্তমান সময় ও সমাজের সংকটচিত্রও। ড. আনিসুজ্জামানের অন্যান্য রচনার মতাে এ বক্তৃতাগুলােতেও তার দৃঢ় তথ্যনিষ্ঠা,যুক্তিশীল বিচারপদ্ধতি,নিরাসক্ত মূল্যায়ন এবং প্রখর ইতিহাসবােধের পরিচয় পাওয়া যায়। সেই সঙ্গে রচনাগুলােকে যা উপাদেয় করে তুলেছে তা হলাে লেখকের ভাষার স্বচ্ছতা ও পরিমিতিবােধ।

Original price was: 300.00৳ .Current price is: 262.00৳ .

13%
ছাড়
- +

আপনার পছন্দের আরও বই

Scroll to Top