
ফিরতে হবে মুক্তিযুদ্ধের বাংলাদেশে
বইটির প্রতিটি লেখার কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। মানুষকে ঘিরেই সমাজ। মানুষকে নিয়েই দেশ। মানুষের প্রয়ােজনেই অর্থনীতি আর বাণিজ্য। নিবন্ধগুলােকে তাই তিনভাগে বিন্যস্ত করা হয়েছে,(ক) মানুষ ও সমাজ (খ) দেশ ও গণতন্ত্র (গ) বাণিজ্য ও অর্থনীতি। প্রথম পর্বে,দুঃখী জীবন,মরমীবাদ,মানস গঠন ও চেতনা। বিবর্তনের মত গভীর মননশীল পর্যালােচনার পাশাপাশি ‘হাভাতে’,‘কথার পিঠে কথা’ এসব রম্য লেখায় নির্মল কৌতুক ও হাস্যরসের সমাহার ঘটেছে। দ্বিতীয় পর্বে,হৃদয়গ্রাহী আলােচনা রয়েছে মুক্তিযুদ্ধ,বাংলাদেশ আর গণতন্ত্রের ওপর। সমকালিন বিষয়ে স্বচ্ছ ও যুক্তিনির্ভর। দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় লেখাগুলােতে। নিকট অতীতে সমঝােতা,নিরপেক্ষতা,সমতা এসব শ্রুতিমধুর শব্দের আড়ালে যে কপটতার খেলা চলেছিল,তার স্বরূপ উন্মােচন করা হয়েছে তথ্য ও তীক্ষ যুক্তির অস্ত্র দিয়ে। উদ্ভাসিত হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও গণতন্ত্রায়ন প্রক্রিয়া। তৃতীয় পর্বে,অর্থনীতি আলােচনায় ফুটে উঠেছে অনেক ভরসার কথা,অনেক সম্ভাবনার কথা,অনেক অর্জনের কথা,অনেক। স্বপ্নের কথা। সব স্বপ্নই বাংলাদেশকে ঘিরে,বাংলাদেশের মানুষকে নিয়ে। মন্দা,মূল্যস্ফীতি,শিল্প,রেমিটেন্স এসব কিছুই আলােচিত হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে।
395.00৳ Original price was: 395.00৳ .313.00৳ Current price is: 313.00৳ .
21%
ছাড়
আপনার পছন্দের আরও বই





