Sale!

সারাংশ

পৃষ্ঠা : 192
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2023
ভাষা : বাংলা

চিন্তার মৃত্যু নেই। মানুষ মরে গেলেও তার চিন্তা কখনো মরে না। আর সবকিছুর মতো এই যে

কমপিউটার, এর আবিষ্কারের পেছনেও মূল অবদান কিন্তু চিন্তার। কেউ একজন এ নিয়ে চিন্তা না

করলে আজ এটি আবিষ্কৃত হতো না। ফলে বলা যায়, অগ্রগামী ও উন্নত সমাজব্যবস্থার জন্য

চিন্তা অপরিহার্য ও প্রধান অবলম্বন। এখানে যারা এগিয়ে, সভ্যতায় তারা পিছিয়ে থাকে না

কোনোকালে। দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের উপমহাদেশে বিশেষত বাংলাদেশে চিন্তার সে

রকম চর্চা নেই। পরিণতিতে এখানকার শিক্ষা ও সমাজব্যবস্থা সেই আদিকালেই পড়ে আছে।

সময় ও প্রয়োজনের ডাক শুনতে ও বুঝতে পারা উম্মাহদরদি এক চিন্তক আলিমের নাম খতিব

মাওলানা তাজুল ইসলাম। ইসলামি সমাজ ও রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নচারী এই আলিম

সমাজের সংস্কার ও উন্নতির মানসে লেখালিখি করে যাচ্ছেন দুই যুগেরও বেশি সময় ধরে।

দেশবিদেশ সফর করেছেন, বহু প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। আলোচনা করেছেন, মতবিনিময়

করেছেন ইসলামি অনেক চিন্তাবিদ, পণ্ডিত, গবেষক ও প্রতিষ্ঠান-পরিচালকের সঙ্গে। এসব

সফর ও মতবিনিময়ের অভিজ্ঞতা থেকেই তাঁর কলমে উঠে এসেছে দীর্ঘদিন ধরে চর্চা ও লালন

করা সেই চিন্তা ও স্বপ্নের অমূল্য বয়ান।

Original price was: 330.00৳ .Current price is: 245.00৳ .

26%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top