Sale!

নুনকি একটি তারার নাম

প্রকাশনী :
পৃষ্ঠা : 246
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2017
ভাষা : bangla

‘নুনকি একটি তারার নাম (নাবিকের সমুদ্রযাত্রা)’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ ক্যাপ্টেন শামস উজ জামান একজন নাবিক। ক্যাডেট কলেজ, মেরিন একাডেমি চট্টগ্রাম ও আয়ারল্যান্ডে পড়াশোনা করেন। এ বইয়ে তিনি শিক্ষানবিশ নাবিক থেকে শুরু করে বড় জাহাজের ক্যাপ্টেন হয়ে সমুদ্র পরিভ্রমণের বিবরণ দিয়েছেন। তাতে উপন্যাসের একটা ভাব এসেছে। কাহিনির শুরু কলকাতা বন্দরে। তারপর ব্যাংকক-আবিদজান, আবিদজান-ওডেনস, ওডেনস-কলম্বো এবং কলম্বো-কলকাতা—ক্যাপ্টেন হিসেবে লেখকের মোট চারটি ভয়েজ বা সমুদ্রযাত্রার বর্ণনা আছে। দীর্ঘ সমুদ্রযাত্রা, নাবিকদের কাজকর্ম, পার্টি, হই-হুল্লোড়, আবহাওয়া, ঝড়ঝঞ্ঝার কথা যেমন আছে, তেমনি আছে বিভিন্ন বন্দর ও জনপদের কৌতূহলোদ্দীপক বিবরণ।

আবুজা নামে লেখকের এক দুর্বিনীত অথচ কোমল বন্ধু-নাবিকের প্রেম হয় তার জাহাজের ক্যাপ্টেন মালহোত্রার কন্যা, চণ্ডীগড়ের মেয়ে নীলাঞ্জনার সঙ্গে। তারপর পালিয়ে ঢাকায় বিয়ে, সন্তানের জন্ম। এ দম্পতি শেষে অস্ট্রেলিয়ায় বাস করতে থাকে। পরে আবুজা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। নীলাঞ্জনা কন্যাকে নিয়ে ভারতে চলে যায়। এ করুণ পরিণতির গল্পটা মূল বৃত্তান্তের পাশে জায়গা পেয়েছে। এটি পাঠককে আকর্ষণ করবে।সূচিপত্র: ভূমিকা ৯

প্রথম পর্ব

* পেন্টিস সাহেব ১৩

দ্বিতীয় পর্ব

* যুক্তরাজ্য-হংকং-আয়ারল্যান্ড ৬৯

তৃতীয় পর্ব

ভয়েজ ১

* ব্যাংকক থেকে আবিদজান ৯৩

ভয়েজ ২

* আবিদজান থেকে ওডেনস ১৪১

ভয়েজ ৩

* ওডেনস থেকে কাকিনাডা ১৯৩

ভয়েজ 8

* কাকিনাডা থেকে কলকাতা ২২২

উপসংহার ২৪৬

আলোকচিত্র ১৮৫-১৯২

Original price was: 450.00৳ .Current price is: 386.00৳ .

14%
ছাড়

আপনার পছন্দের আরও বই

Scroll to Top