অটিস্টিক শিশুর ভাষা ও যোগাযোগ থেরাপি
লেখক : ড. হাকিম আরিফ
প্রকাশনী : অন্বেষা প্রকাশন
বিষয় : শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা
পৃষ্ঠা : 176
কভার : হার্ড কভার
সংস্করণ : 1st Published, 2022
ভাষা : বাংলা
একটি বর্ধনশীল স্নায়ুবৈকল্য হিসেবে অটিজম ইতোমধ্যে বাংলাদেশে পরিচিত হয়ে উঠেছে। ফলে অটিজমে আক্রান্ত শিশুদের প্রতি মানুষের সমানভূতিও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত এক দশকে বাংলাদেশে এ ধরনের শিশুর সংখ্যা জ্যামিতিক হারে বাড়লেও সে তুলনায় এ বিষয়ে নির্ভরযোগ্য বই কমই চোখে পড়ে। এই বাস্তবতাকে বিবেচনায় রেখে এই গ্রন্থে প্রথম বাংলাভাষী অটিস্টিক শিশুদের জন্য উপযোগী বিশেষ কিছু ভাষা ও যোগাযোগ থেরাপি প্রস্তাব করা হয়েছে। এতে প্রথম দিকে অটিস্টিক শিশুর প্রাথমিক বৈশিষ্ট্য নির্ধারণসহ এদের ভাষা ও যোগাযোগ অদক্ষতার স্বরূপ তুলে ধরা হয়েছে। এছাড়া এই বইয়ের ব্যাপক অংশ জুড়েই রয়েছে তাদের বাচন, ভাষা ও সার্বিক যোগাযোগ দক্ষতার বিকাশ ও উন্নতি বিষয়ে বিস্তৃত থেরাপি ও চিকিৎসা কৌশলসমূহ। আশা করা যায়, অভিভাবকগণ এই বইয়ে বর্ণিত ভাষা ও যোগাযোগ বিষয়ক থেরাপি অনুসরণ করলে তাদের অটিস্টিক শিশুদের এক্ষেত্রে অগ্রগতি ও উন্নতি লক্ষণীয় হয়ে উঠবে। পাশাপাশি এই গ্রন্থটি অটিস্টিক শিশুদের ভাষা ও যোগাযোগ দক্ষতা বিষয়ে গবেষণাকারী এবং এ বিষয়ে পাঠদানকারী শিক্ষকদেরও প্রভূত উপকারে আসবে বলে প্রত্যাশা রাখি।
350.00৳ Original price was: 350.00৳ .286.00৳ Current price is: 286.00৳ .
18%
ছাড়
ছাড়
আপনার পছন্দের আরও বই
No products found



